ড. নীহাররঞ্জন রায়ের প্রয়াণ দিবস

Nihar Ranjan Ray

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন ড. নীহাররঞ্জন রায়। ১৯৮১ সালের ৩০ অগাস্ট কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি ছিলেন বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক ও শিল্পকলা-গবেষক পণ্ডিত। এছাড়াও শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, ঐতিহাসিক ও শিক্ষা বিষয়ে গবেষণা ও নানা প্রশাসনিক ক্ষেত্রে তাঁর কৃতিত্ব রয়েছে।

তাঁর কর্মজীবন শুরু হয় ইতিহাস বিভাগের অধ্যাপনা দিয়ে। ১৯৩৭ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে তিনি কারাবরণও করেছিলেন। এছাড়াও সিমলায় প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ প্রতিষ্ঠানের তিনি প্রথম পরিচালক হয়ে ১৯৭৩ সাল পর্যন্ত এই পদে আসীন ছিলেন। ১৯৭৩ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ইউনেস্কো-এর প্রতিনিধিরূপে ব্রহ্মদেশ সরকারের সংস্কৃতি ও ইতিহাস-বিষয়ক উপদেশক ছিলেন। তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি হল ”বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব ” গ্রন্থটি। ১৯৫০ সালে এই গ্রন্থকে পুরস্কার দিয়েই রবীন্দ্র পুরস্কারের সূচনা।

তাঁর লেখা উল্লেখযোগ্য সাহিত্য গুলি হল- ”বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব”, ”রবীন্দ্র-সাহিত্যের ভূমিকা”, ”বাংলার নদ-নদী”, ”কৃষ্টি কালচার সংস্কৃতি”, ”প্রাচীন বাংলার দৈনন্দিন জীবন”, ”Brahminical Gods in Burma”, ”Maurya and Sunga Art”, ”Mughal Court Painting”, ”Eastern Indian Bronzes”, ”An Approach to Indian Art” ও ”Eastern Indian Bronzes” প্রভৃতি।

তাঁর জীবনে তিনি বহু পুরুস্কারে সম্মানিত হয়েছেন সেগুলি হল- ”পদ্মভূষণ”, ”সাহিত্য অকাদেমি পুরস্কার” ও ”রবীন্দ্র পুরস্কার”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *