lata and diedBreaking News Others 

সুরসম্রাজ্ঞী লতার প্রয়াণে গভীর শোক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সুরসম্রাজ্ঞী কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁর আপসহীন সঙ্গীত সাধনা ছিল। ভারতীয় সিনেমার সুরসম্রাজ্ঞী ও অনন্য প্রতিভাময়ী লতাজি দীর্ঘ আট দশক ধরে কণ্ঠ জাদুতে দেশবাসীকে মুগ্ধ করে রেখেছিলেন।

হিন্দি, মারাঠি, বাংলা সহ ২৬টির বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় গান গেয়েছেন। ক্লাসিকাল,গজল, ভজন, আধুনিক ও সিনেমার গানে জনপ্রিয় ছিলেন। সঙ্গীতজগতের সরস্বতী ছিলেন। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, লিজিয়ন অফ অনার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন । তাঁর প্রয়াণে সঙ্গীতজগতের নক্ষত্র পতন হল। দেশে ও গোটা বিশ্বে তাঁর অনুরাগীরা গভীর শোকাহত।

Related posts

Leave a Comment