সিমেন্ট কর্পোরেশনে ১০০ ট্রেড অ্যাপ্রেন্টিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে প্রাক্তন আইটিআইদের থেকে ১০০ জনকে ট্রেনিং দিচ্ছে সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান সহ বিভিন্ন ট্রেড ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১, সংযুক্ত অ্যাপ্রেন্টিসশিপ রুলস ১৯৯২ অনুযায়ী।
ফিটার: আসন সংখ্যা ২৫টি, ইলেক্ট্রিশিয়ান: আসন সংখ্যা ২০টি, ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেক্ট্রিক): আসন সংখ্যা ১০টি, টার্নার/ মেশিনিস্ট: আসন সংখ্যা ১৫টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক: আসন সংখ্যা ১০টি, মেকানিক ডিজেল/ মেকানিক মোটর ভেহিকল: আসন সংখ্যা ১০টি, কার্পেন্টার: আসন সংখ্যা ২টি, প্লাম্বার: আসন সংখ্যা ২টি, ডেটা এন্ট্রি অপারেটর: আসন সংখ্যা ৬টি। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আসন বরাদ্দ আছে।
মোট অন্তত ৫০ (তফশিলিদের ক্ষেত্রে ৪৫) শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা মোট অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডের এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ২০-১-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন। যাঁরা পূর্বে এই ধরণের ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন, তাঁরা আবেদন করবেন না। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হরে স্টাইপেন্ড পাবেন।
প্রার্থীবাছাই হবে মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর হবে নথিপত্র যাচাই। তখন যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.cciltd.in ওয়েবসাইটে। একটি সাদা কাগজে দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন মাধ্যমিক ও আইটিআই পাশের মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার ও প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র, শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট ইত্যাদির জেরক্স এবং ৩ কপি পাসপোর্ট মাপের অতিরিক্ত ছবি ও নিজের নাম-ঠিকানা লিখা ২২x ১০ সেমি মাপের ১টি অতিরিক্ত খাম। এগুলি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবেন ২০ জানুয়ারির মধ্যে। এই ঠিকানায়: The General Manager, Tandur Cement Factory, Karankote Village, Tandur, Mandal, Vikarabad District, Telangana – 501158. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

