Allahabad High CourtOthers 

১০২ ল ক্লার্ক নিচ্ছে এলাহাবাদ হাইকোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ল ক্লার্ক (ট্রেনি) পদে ১০২ জনকে নিচ্ছে এলাহাবাদ হাইকোর্টে। এই পদে নিয়োগ হবে (মহিলা/ পুরুষ) সদ্য পাশ করা আইনের স্নাতকদের। কাজে যোগ দেওয়ার দিন থেকে কাজের মেয়াদ ১ বছর। মাননীয় ধর্মাবতারের সঙ্গে থেকে তাঁদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে।

ল ক্লার্ক (ট্রেনি): শূন্যপদ ১০২টি। স্বীকৃত ল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছরের প্রফেশনাল/ ৫ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রিধারী হতে হবে। ডেট এন্ট্রি, ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার অপারেশেনর জ্ঞান থাকতে হবে।
পুরুষ/ মহিলা নির্বিশেষে আইনসিদ্ধ প্রথম স্ত্রী/ স্বামী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিবাহ করে থাকলে আবেদন করা যাবে না।

১-৭-২০২০তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ২৬ বছরের মধ্যে। থোক সাম্মানিক মাসে ১৫,০০০ টাকা।

পাশ করে যাঁরা অ্যাডভোকেট হিসেবে প্র্যাক্টিস শুরু করেননি বা অন্য কোনও প্রফেশন বা ভোকেশন/ সার্ভিসে যোগ দেননি তাঁরাই আবেদনের যোগ্য। এছাড়া যাঁরা ২০১৯-২০ বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাঁরাও আবেদনের যোগ্য। তবে তাঁদের অন্তত ৫৫ শতাংশ নম্বর পেতে হবে এবং ইন্টারভইউয়ের সময় ফাইনাল মার্কশিট দাখিল করতে হবে। ইন্টারভিউ হতে পারে সেপ্টেম্বর মাসে।

প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে এলাহাবাদে। প্রাথমিকভাবে বাছাইয়ের পর ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভইউয়ের সময় কোনও যাতায়াতের খরচ পাবেন না।

দরখাস্তের ফর্ম নগদ ৩০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে এলাহাবাদ হাই কোর্ট এবং এর লক্ষ্মৌ শাখার কাউন্টারে। এছাড়া দরখাস্ত ডাউনলোড করে নিতে পারেন এলাহাবাদ হাইকোর্টের ওয়েবসাইট থেকে। পূরণ করা দরখাস্তের ফর্ম জমার শেষ তারিখ ৮ অগস্ট, ২০২০, বিকেল ৫টা। দরখাস্তের সঙ্গে দিতে হবে জন্ম তারিখ/ বয়স, মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট প্রভৃতির প্রত্যয়িত জেরক্স। আর নিজের নাম-ঠিকানা লেখা ও ৪০ টাকার ডাকটিকিট সাঁটা ৫x১০ ইঞ্চি মাপের একটি অতিরিক্ত খাম। আরও বিস্তারিত তথ্য ওপরে বলা ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ও আবেদনের ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment