উপগ্রহকেও নিমেষেই ধবংস করতে সক্ষম কালি

kali-5000

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কিলো আম্পিয়ার লিনিয়ার প্রজেক্টর বা সংক্ষেপে কালি বলে ডাকা হয় আটের দশকে তৈরি এই বিশেষ লেজার যন্ত্রটিকে। বিশ্বের উন্নত দেশগুলো আগেই এর সফলতা অর্জন করেছে। এটি প্রথম শিল্প-প্রযুক্তিতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এটির কার্যকারিতার কথা ভেবে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। ভারত-চিন উত্তেজনার আবহে এর প্রাসঙ্গিকতা আরও বেড়েছে। এই যন্ত্রটি হওয়ায় ভাসমান যেকোনও লক্ষ্যবস্তু এমনকী কৃত্রিম উপগ্রহকেও নিমেষেই ধবংস করতে সক্ষম। জানা গিয়েছে, কালি থেকে নির্গত শক্তি যেকোনো লক্ষ্যবস্তুতে অজস্র ছিদ্র করে দেয়, ফলে নিমেষেই ধ্বংস হয়ে যায় সেটি। ১৯৮৫ সালে এর কাজ নেওয়া হলেও পরে ১৯৮৯ সালে কাজ শুরু করেন ভারতীয় বিজ্ঞানীরা। প্রথম দিকে ০.৪ গিগা ওয়াট ক্ষমতা সম্পন্নও ছিল এটি। পরে আরও শক্তি বৃদ্ধি করে প্রায় ৪০ গিগা ওয়াট তৈরি করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। এই আপগ্রেড ভার্সনটি ‘কালি-৫০০০’ নামে পরিচিত। এই নিয়ে বিস্তারিত পরীক্ষা চলছে। বিজ্ঞানীরা জানিয়েছেন সফলভাবে বাস্তবায়নে এখনো সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *