অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত এয়ার অ্যাম্বুলেন্স কলকাতায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এখন শুধুই ওড়ার অপেক্ষা। সূত্রের খবর, এটি পূর্ব ভারতের প্রথম এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা হতে চলেছে। অক্সিজেন ভেন্টিলেটর, স্ট্রেচার, ১৮০ ডিগ্রি হেলানো আসন, ফার্স্টএইড বক্স সহ যাবতীয় চিকিৎসা সামগ্রী সহ অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত এই এয়ার অ্যাম্বুলেন্স থাকবে। কলকাতায় চালু হতে চলেছে পূর্বাঞ্চলের প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা। জানা গিয়েছে, বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল এর রাইড হয়ে গিয়েছে। সূত্রের আরও খবর, বেসরকারি উদ্যোগে তৈরি ৯ আসন বিশিষ্ট এয়ার আম্বুলেন্সটি ইমার্জেন্সিতে চার্টার্ড বিমান হিসেবেও ব্যবহার করা যাবে।

