মডার্ন কোচ ফ্যাক্টরিতে ১১০ ট্রেনি অ্যাপ্রেন্টিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ট্রেড ১১০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে মডার্ন কোচ ফ্যাক্টরি। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।
আসন সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা: ফিটারে ৫৫টি, ইলেক্ট্রিশিয়ানে ৩৫টি, ওয়েল্ডারে ২০টি। মোট অন্তত ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।
বয়স ও স্টাইপেন্ড: বয়স হতে হবে ১-১২-২০২০ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। স্টাইপেন্ড নিয়ম অনুযায়ী।
প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হলে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। ট্রেনিং চলাকালীন একটি চুক্তিপত্রে সই করতে হবে। তবে প্রার্থীর বয়স ১৮ বছরের নীচে হলে তাঁর অভিভাবকরা ওই চুক্তিপত্রে সই করবেন। চূড়ান্ত মেধাতালিকে প্রকাশিত হবে ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে। বাছাই হলে যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।
আবেদনের পদ্ধতি ও ফি: আবেদন করবেন অনলাইনে https://www.mcfrecruitment.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১ ডিসেম্বরের মধ্যে। আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: MCF/RBL/AA01/2020। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

