১২৫ ট্রেনি ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার এবং অফিসার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান (ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল), ট্রেনি ইঞ্জিনিয়ার-টু, ট্রেনি অফিসার-ওয়ান (ফিনান্স), প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান (ইলেক্ট্রনিক্স, সিভিল, ইলেক্ট্রিক্যাল) এবং প্রোজেক্ট অফিসার-ওয়ান (হিউম্যান রিসোর্স পদে ১২৫ জনকে নিচ্ছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। নিয়োগ হবে চুক্তিতে, সংস্থার পাঞ্চকুলা ইউনিট এবং প্রোজেক্ট সাইটগুলির জন্য।
ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান (ইলেক্ট্রনিক্স): শূন্যপদ ১৫। ইলেক্ট্রনিক্সে প্রথম শ্রেণির (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২৫ বছরের মধ্যে।
ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান (মেকানিক্যাল): শূন্যপদ ১৮। ফিনান্সে প্রথম শ্রেণির (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২৫ বছরের মধ্যে।
ট্রেনি অফিসার-ওয়ান (ফিনান্স): শূন্যপদ ২। মেকানিক্যালে প্রথম শ্রেণির (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২৫ বছরের মধ্যে।
ওপরে বলা তিনটি পদের মোট শূন্যপদ ৩৫টি (সাধাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে দুর্বল ৩)।
ট্রেনি ইঞ্জিনিয়ার-টু: শূন্যপদ ৬০টি (সাধাঃ ২৭, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে দুর্বল ৫)। প্রথম শ্রেণির (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই বা বি টেক (ই অ্যান্ড সি)/ এমসিএ ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২৮ বছরের মধ্যে।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান (ইলেক্ট্রনিক্স): শূন্যপদ ২৫টি। ইলেক্ট্রনিক্সে প্রথম শ্রেণির (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২৮ বছরের মধ্যে।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান (সিভিল): শূন্যপদ ২টি। সিভিলে প্রথম শ্রেণির (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২৮ বছরের মধ্যে।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ২টি। ইলেক্ট্রিক্যালে প্রথম শ্রেণির (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২৮ বছরের মধ্যে।
প্রোজেক্ট অফিসার-ওয়ান (হিউম্যান রিসোর্স): শূন্যপদ ১টি। প্রথম শ্রেণির (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাস) এমবিএ/ এমএসডব্লু (এইচআরএম) ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২৮ বছরের মধ্যে।
ওপরে বলা চারটি পদের মোট শূন্যপদ ৩০টি (সাধাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে দুর্বল ২)। সব পদের ক্ষেত্রেই বয়সের হিসাব করতে হবে ১-১১-২০ তারিখের সাপেক্ষে। তফশিলরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান বা ট্রেনি অফিসার-ওয়ান পদে প্রাথমিকভাবে নিয়োগ হবে ১ বছরের জন্য। মেয়াদ বাড়তে পারে ৩ বছর পর্যন্ত। থোক পারিশ্রমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে যথাক্রমে মাসে ২৫,০০০ টাকা, ২৮,০০০ টাকা ও ৩১,০০০ টাকা।
ট্রেনি ইঞ্জিনিয়ার-টু পদে প্রাথমিকভাবে নিয়োগ হবে ২ বছরের জন্য। মেয়াদ বাড়তে পারে ৩ বছর পর্যন্ত। থোক পারিশ্রমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে যথাক্রমে মাসে ২৮,০০০ টাকা, ৩১,০০০ টাকা ও ৩৪,০০০ টাকা।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান বা প্রোজেক্ট অফিসার-ওয়ান পদে প্রাথমিকভাবে নিয়োগ হবে ২ বছরের জন্য। মেয়াদ বাড়তে পারে ৪ বছর পর্যন্ত। থোক পারিশ্রমিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে যথাক্রমে মাসে ৩৫,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৪৫,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা। এছাড়া সব পদের ক্ষেত্রেই পাবেন মেডিক্যাল ইস্যুওরেন্স প্রিমিয়ার ইত্যাদি বাবদ বছরে ১০,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে ডিগ্রির নম্বর (৭৫ শতাংশ ওয়েটেজ), কাজের অভিজ্ঞতা (১০ শতাংশ ওয়েটেজ) এবং ইন্টারভিউ (১৫ শতাংশ ওয়েটেজ) -এর মাধ্যমে। ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হবে ই-মেলের মাধ্যমে।
দরখাস্তের ফি বাবদ ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান, ট্রেনি অফিসার-ওয়ান এবং ট্রেনি ইঞ্জিনিয়ার-টু পদের প্রার্থীদের দিতে হবে ২০০ টাকা এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান এবং প্রোজেক্ট অফিসার-ওয়ান পদের প্রার্থীদের ৫০০ টাকা। তেব তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন এসবিআই কালেক্ট (অনলাইন মোডে অথবা এসবিআই শাখায়) -এর মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে www.applyexam.co.in ওয়েবসাইটের মাধ্যমে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে ডাকে পাঠাতে হবে PO Box 12026, Cossipore Post Office, Kolkata – 700002। পৌঁছনো চাই ২৫ নভেম্বরের মধ্যে। সঙ্গে দিতে হবে ফি পেমেন্টের চালান, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, কাস্ট/ ওবিসি সার্টিফিকেট, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, ২টি পাসপোর্ট মাপের রঙিন ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স। দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন “Post applied for _” and application no…..। বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

