সব ফরম্যাটেই সফল ঋদ্ধিমান : প্রশংসা সচিনের

ridhiman and ipl match

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সব ফরম্যাটেই সফল বাঙালি ক্রিকেটারের প্রশংসা করলেন সচিন। ঋদ্ধি- ওয়ার্নারের ব্যাটে আইপিএল প্লে-অফে পৌঁছে গেল হায়দরাবাদ। ছিটকে যেতে হল নাইটদের। বাঙালির ব্যাটের দাপটে শেষ চারে পৌঁছতে ব্যর্থ হল কলকাতা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ী হয়ে প্লে-অফে সানরাইজার্স। ম্যাচ শেষ হওয়ার পর ঋদ্ধিমান সাহার প্রশংসা করলেন তেন্ডুলকর। উইকেটরক্ষক ঋদ্ধিমান শুধু টেস্ট ক্রিকেটার নন, সীমিত ওভারের ম্যাচে তাঁর দক্ষতা রয়েছে তা মনে করিয়ে দিলেন সচিন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ওয়ার্নারের সঙ্গে ঋদ্ধির দুরন্ত পার্টনারশিপে প্লে-অফে স্থান করে নিল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন তিনি। সচিন তেন্ডুলকর জানিয়েছেন, বাঙালি উইকেটরক্ষক শুধু টেস্ট ক্রিকেটার নন, সীমিত ওভারের ম্যাচেও দক্ষতা রয়েছে ঋদ্ধির। উইকেরকিপারের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে সচিন আরও জানান,অনেকেই মনে করেন ঋদ্ধিমান শুধু টেস্ট ক্রিকেটের জন্য। টি-টোয়েন্টি ফরম্যাট ঋদ্ধিজন্য নয়। তবে আমি তাঁদেরকে বলব এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঋদ্ধির ব্যাটিং স্ট্রাইক রেট বলে দিচ্ছে এই ফরম্যাটেও সফল। টি-টোয়েন্টি এবং এক দিনের মতো সীমিত ওভারের ক্রিকেটে সফল ঋদ্ধি।
তেন্ডুলকরের আরও বক্তব্য, ঋদ্ধির ওপরে একটা তকমা পড়ে গিয়েছে ও শুধু টেস্ট ক্রিকেটার। মারতে পারে না। আবার বলব সেটা সম্পূর্ণ ভুল। দিল্লি ম্যাচের বিরুদ্ধে ওপেন করে যেভাবে বিশ্বের নামকরা বোলারদের বিরুদ্ধে ব্যাট করেছে ঋদ্ধি তাতে প্রমাণ হয় সে একজন সফল ক্রিকেটার। সব ধরনের ক্রিকেটীয় শট মারতে দক্ষ ঋদ্ধিমান। সুইপ, পুল মত সব ধরনের শট রয়েছে তাঁর হাতে।সচিন আরও জানিয়েছেন,এমনিতেই উইকেটকিপার হিসেবে অসাধারণ। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ঋদ্ধির প্রমাণ করে দিয়েছে এই ফরম্যাটে ব্যাট হাতেও কতটা দক্ষ। ওয়ার্নারের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে স্ট্রাইক রেট সচল রেখে ম্যাচ শেষ করেছে সেটা প্রশংসার দাবি রাখে। শুধু হাফ সেঞ্চুরি করাই নয়, ম্যাচে প্রথমে গ্লাভস হাতে নজরওকেড়েছেন ঋদ্ধি। ফর্মে থাকা মুম্বইয়ের সূর্যকুমার যাদবকে স্টাম্পড করেন ও সৌরভ তিওয়ারির ক্যাচও ধরেছেন। উল্লেখ্য,এবছর আইপিএলে মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ঋদ্ধি। দিল্লির বিরুদ্ধে ৮৭রানের অসাধারণ ইনিংস ছাড়াও এবার মুম্বইয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে সফল হয়েছেন ঋদ্ধি। দুটি হাফ সেঞ্চুরি সহ এখনও পর্যন্ত ৪ ম্যাচে ২১৪ রান করেছেন ঋদ্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *