কালীপুজো – দিওয়ালিতে বাজি না পোড়ানোর আবেদন

kalipuja and bazi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:দুর্গাপুজোর মতোই পালিত হবে কালীপুজো ও দিওয়ালি। বাজি না পোড়ানোর আবেদন জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যসচিব এ বিষয়ে জানিয়েছেন, সবাইকে অনুরোধ বাজি পোড়াবেন না ও ফাটাবেন না। মানবিক দিক থেকে দেখলে, বায়ুদূষণ অত্যন্ত ক্ষতিকর হতে পারে। প্রশাসনিক সূত্রের খবর, সিপি, ডিজি, স্বরাষ্ট্র সচিব, এডিজি কালীপুজো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। উৎসব সিস্টেম মেনে এবং সংযত ভাবে হবে বলে প্রশাসনিকভাবে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা যায়।
মুখ্যসচিব আরও জানিয়েছেন,দুর্গাপুজোর মতোই হবে কালীপুজো ও দিওয়ালি পর্ব। এখন কোভিড আবহে এটা দেখতে হবে।পাশাপাশি বিসর্জনের বিষয়ে স্থানীয় পুলিশের সাথে কথা বলে হবে। সুপ্রিমকোর্টে নিষিদ্ধ বাজি ব্যবহার করবেন না। আমাদের আবেদন অন্য বাজিও যেন ব্যবহার না হয়।
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য,পুজো বন্ধ হোক কেউ চায় না। এই পরিস্থিতিতে বাজি এড়িয়ে যেতে হবে। কালীপুজোয় অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে। শোভাযাত্রাতেও বাজি পোড়াবেন না। মূর্তি আচ্ছাদন ওপরে থাকবে। চারপাশ যেন খোলা থাকে। হাইজিন সকল নিয়ম মেনে। আমাদের আনন্দ যেন অন্যদের নিরানন্দ না হয়।পজিটিভ রেট কমছে, ডেথ রেট কমছে ও সংক্রমণ হার কমছে বলেও জানিয়েছেন তিনি।

শহরের বেশ কিছু আবাসন বাজি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে খবর। চিকিৎসক, পরিবেশকর্মী ও সচেতন বহু মানুষ দিওয়ালিতে এবার বাজি না পোড়ানোর আবেদন জানিয়েছেন মানুষের কাছে ৷ প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে রাজস্থানে এবছর নিষিদ্ধ হয়েছে বাজির ব্যবহার ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *