দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের প্রতিটি জেলায় স্কুল পরিদর্শকেরা প্রধান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পড়ুয়াদের ‘জিরো ব্যালান্স অ্যাকাউন্ট’ খোলার সুবিধা না-থাকার কারণে অনেক গরিব পরিবারের পড়ুয়ারা টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারছেন না বলে জানা যায়। সূত্রের আরও খবর, এ সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা দফতরের সচিবের কাছে একটি চিঠি লিখেছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি। এক্ষেত্রে আরও জানা যায়, ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে ওই সব গরিব পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছে তারা।

