Corona WinnerBreaking News Health 

বারাসতে করোনা জয়ীদের সংবর্ধনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বারাসাতের বেসরকারি কোভিড হাসপাতাল থেকে মুক্তি পেলেন ১৬ জন করোনা জয়ী। তাঁরা ফিরলেন বাড়ির পথে। সূত্রের খবর, করোনা সংক্রমণ নিয়ে বারাসাতের কোভিড চিকিৎসার জন্য নির্দিষ্ট নার্সিংহোমে ভর্তি ছিলেন এই করোনা রোগীরা। আজ বারাসাতের ওই নার্সিংহোম থেকে ১৬ জন করোনা রোগীকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। পাশাপাশি তাঁদের ফুল ও করতালির মাধ্যমে সংবর্ধনাও জানানো হয়। উপস্থিত ছিলেন বারাসাত জেলা হাসপাতালের সুপার সুব্রত মন্ডল। এক্ষেত্রে করোনা জয়ী রোগীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment