murder case Accident Others 

দমদম দুর্গানগরে বধূ হত্যার অভিযোগ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ দমদম দুর্গানগর বাদরা এলাকায় পণের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীসহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। সূত্রের খবর, বারো বছর আগে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পরিমল ঘোষ এর সাথে মলি ঘোষের (২৯) বিয়ে হয়।বিয়ের পর থেকেই পণের জন্য অত্যাচার করত।এর আগে শ্বশুরবাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা নেয় তারপরেও বিভিন্ন রকম চাহিদা ছিল পরিমলের।না দিতে পারলে অত্যাচার করত। গতকাল রাতে মেয়ের বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়, মলি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।মলির পরিবারের লোক ঘটনাস্থলে এসে দেখে, গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে।পরিবারের লোকের আরও অভিযোগ, ওইভাবে…

Read More
HS Student-1 Education Others 

উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবারও ধাক্কা খেল

উচ্চ-প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় ফের স্থগিতাদেশ। উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবারও ধাক্কা খেল।

Read More
Chinese hacking Breaking News Others 

চিনা হ্যাকিঙের আশঙ্কা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ চিন থেকে হ্যাকিঙের আশঙ্কায় বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন বিভাগকে সুরক্ষিত করল দপ্তরের আইটি বিভাগ।এর ফলে চিনা হ্যাকিং গ্রুপের হাত থেকে বিদ্যুৎ সংক্রান্ত বিপর্যয়কে রক্ষা করা যাবে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি একটি ই-মেল করা হয়। সেই ই-মেলে বলা হয়, চিনা হ্যাকিং গ্রুপ থেকে একটি নির্দিষ্ট ই-মেলের মাধ্যমে ম্যালওয়্যার পাঠিয়ে বিভাগের বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। এমনকি বিভিন্ন বিভাগীয় কাজকর্ম বন্ধ করার আশঙ্কাও রয়েছে।

Read More
lalmohan Health Others 

করোনাকে জয় করে ঘরে ফিরলেন ৯৪ বছর বয়সী লালমোহনবাবু

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিশ্ব জুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতি। ধীরে ধীরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যাও। কলকাতা মেডিক্যাল কলেজের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা ৯৪ বছরের লালমোহন শেঠ করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে এক মাস কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিও ছিলেন। অবশেষে আজ বৃহস্পতিবার করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লালমোহনবাবু।

Read More
No school No fees Health Others 

“নো স্কুল, নো ফি”-র দাবিতে বিক্ষোভ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ “নো স্কুল, নো ফি” এই দাবিতে নিউটাউন ডিপিএস স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। সূত্রের খবর, করোনার জেরে স্কুল বন্ধ রয়েছে। এই সময় অনলাইনে ক্লাস চলছে নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলে। এক্ষেত্রে অভিভাবকদের দাবি, “নো স্কুল, নো ফি”। জানা গিয়েছে, টিউশন ফি, ট্রান্সপোর্ট ফি সহ বেশ কিছু না নেওয়ার দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান অভিভাবকরা।এরপর টেকনো সিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Read More
zoom Education Others 

অনলাইন কনফারেন্সিংয়ের জন্য জুম অ্যাপ নিরাপদ নয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা কালে দেশজুড়ে চলছে লকডাউন।এইসময় স্কুল-কলেজ সবই বন্ধ।ঘরে বসে চলছে অফিসের কাজ, চলছে পড়াশোনাও।তবে পুরোটাই হচ্ছে ভিডিও কনফারেন্সিং অ্যাপগুলোর সাহায্যে।অধিকাংশ নেটিজেনরাই ভিডিও কনফারেন্সের জন্য ব্যবহার করছেন ‘জুম অ্যাপ’।অনেকেরই এই অ্যাপটির সম্বন্ধে স্পষ্ট ধারণা নেই।এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীর মোবাইলে হ্যাকার সিঁধ কাটছে, এমনই সন্দেহ তৈরি হয়েছে। অবশেষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া গেল।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক একটি অ্যাডভাইসরি জারি করে জানিয়েছে, জুম অ্যাপ নিরাপদ নয়। এমনকী সরকারি কর্মীদের বৈঠক বা অন্য কোনও কাজের ক্ষেত্রে এই ধরনের অ্যাপের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। তবে ব্যক্তিগতভাবে…

Read More
made in china Others 

চিনা পণ্যে চড়া শুল্ক চাপাতে চলেছে ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সীমান্ত সংঘাতে জবাব দিতে তৈরি ভারত।এবার বাণিজ্যিক যুদ্ধেও বেজিংকে কোণঠাসা করতে মরিয়া।সূত্রের খবর, ভারত সরকার স্থির করেছে, অন্তত ৩০০টি চিনা পণ্যকে তালিকাভুক্ত করে চড়া আমদানি শুল্ক চাপানো হবে।এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর করা শুরু হয়েছে বলেও খবর।উল্লেখ্য, মঙ্গলবার ভারত সরকারের ডিপার্টমেন্ট অব রেভিনিউ চিন থেকে আসা ফ্ল্যাট রোলড স্টিল, জিঙ্ক, অ্যালুমিনিয়াম ইত্যাদির উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে।এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে ৫ বছরের জন্য।পাশাপাশি স্থির হয়েছে, চিন থেকে ভারতে আসা সোলার উপকরণের উপর ২০ শতাংশ শুল্ক বসানো হবে।ভারতে সোলার উপকরণ সাপ্লাইয়ে চিন প্রায় একচ্ছত্র…

Read More
tarakeswar Others 

আজ তারকেশ্বরের মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে গেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দক্ষিণেশ্বর ও কালীঘাটের পর এবার খুলে গেল হুগলির তারকেশ্বর মন্দির। ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন ২ দফায়।মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, প্রথম পর্বে মন্দির খোলা থাকবে সকাল ৬ টা থেকে ৯ টা ৩০ মিনিট পর্যন্ত।মন্দির সূত্রে আরও জানা গিয়েছে, ভক্তদের মন্দিরে প্রবেশ করতে হবে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে।তবে গর্ভগৃহে প্রবেশ করা যাবে না।

Read More
0004 Accident Breaking News 

সল্টলেকের দত্তাবাদে বোমা ঘিরে তীব্র চাঞ্চল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সল্টলেকের ২২৮ দত্তাবাদ রোডে ভোর রাতে দুটি বোমা ফেলা হয় বলে খবর। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীরা সকাল বেলা দেখেন, দুটি বোমা রাস্তায় পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশকে। পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্য। উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ এই একই ঘটনা ঘটেছিল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছিল ৫টি বোমা ছোড়া হচ্ছে। এরপরও পুলিশ গ্রেপ্তার করতে পারিনি দুষ্কৃতীদের। এলাকার মানুষের অভিযোগ, বারবার পুলিশকে…

Read More