অনলাইন কনফারেন্সিংয়ের জন্য জুম অ্যাপ নিরাপদ নয়

zoom

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা কালে দেশজুড়ে চলছে লকডাউন।এইসময় স্কুল-কলেজ সবই বন্ধ।ঘরে বসে চলছে অফিসের কাজ, চলছে পড়াশোনাও।তবে পুরোটাই হচ্ছে ভিডিও কনফারেন্সিং অ্যাপগুলোর সাহায্যে।অধিকাংশ নেটিজেনরাই ভিডিও কনফারেন্সের জন্য ব্যবহার করছেন ‘জুম অ্যাপ’।অনেকেরই এই অ্যাপটির সম্বন্ধে স্পষ্ট ধারণা নেই।এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীর মোবাইলে হ্যাকার সিঁধ কাটছে, এমনই সন্দেহ তৈরি হয়েছে। অবশেষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া গেল।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক একটি অ্যাডভাইসরি জারি করে জানিয়েছে, জুম অ্যাপ নিরাপদ নয়। এমনকী সরকারি কর্মীদের বৈঠক বা অন্য কোনও কাজের ক্ষেত্রে এই ধরনের অ্যাপের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। তবে ব্যক্তিগতভাবে যাঁরা জুম অ্যাপ ব্যবহার করছেন তাঁদের উদ্দেশ্যে বলা হয়েছে, নির্দিষ্ট সতর্কতা মেনে তা ব্যবহার করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *