শাসন থানায় বৌভাতের অনুষ্ঠান করার অভিযোগ
দেশজুড়ে লকডাউন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিজের বৌভাতের অনুষ্ঠান করার অভিযোগ উঠল শাসন থানার ফলতি বেলিয়াঘাটা এলাকার তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য এখলাছউদ্দিনের বিরুদ্ধে।
দেশজুড়ে লকডাউন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিজের বৌভাতের অনুষ্ঠান করার অভিযোগ উঠল শাসন থানার ফলতি বেলিয়াঘাটা এলাকার তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য এখলাছউদ্দিনের বিরুদ্ধে।
লকডাউনে রাস্তায় জটলা। এই বিপর্যস্ত পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার বস্তি এলাকার কিছু বাসিন্দাকে ধরছে পুলিশ। এমত পরিস্থিতিতে তাঁদের কেন আইনজীবী এনে জামিনের ব্যবস্থা করতে বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে মেয়র ফিরহাদ হাকিমের কাছে প্রতিবাদ জানিয়েছেন, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর সংস্পর্শে আসায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৬৪ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিপর্যস্ত পরিস্থিতিতে আক্রান্ত বাঘিনী নাদিয়া চিকিৎসায় সেরে উঠছে। চিড়িয়াখানা সূত্রের খবর, শুকনো কাশিতে ভুগছিল ২টি বাঘ ও ৩টি সিংহ, তারাও চিকিৎসার সাড়া দিয়েছে।
কলকাতায় এসে লকডাউনে আটকে পড়েন ইংল্যান্ড সুন্দরী খেতাব জয়ী বঙ্গতনয়া। ভাষা মুখোপাধ্যায় জানিয়েছেন, এবার করোনা আক্রান্তের সেবা করার জন্য দেশে ফিরে যেতে চান।২
বছরখানেক আগে ইন্টারনেটেই পরিচয় হয়েছিল। দেশে বিপর্যস্ত পরিস্থিতি। লকডাউনের মধ্যেই ভিডিও কলে বিয়ে করলেন ওঁরা দুজন। সূত্রের খবর, পাত্র মুম্বইয়ের মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার প্রীত সিংহ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার শিরাকোলের অষ্টম শ্রেণির ছাত্র সুজিত ঠাকুর।
বিপর্যস্ত পরিস্থিতি। সর্বত্র লকডাউন। কর্তব্যবোধের নয়া দৃষ্টান্ত স্থাপন করলেন সঞ্জিতবাবু। পোস্টমাস্টার সঞ্জিত হালদার ভোরে গড়িয়া থেকে সাইকেলে রওনা হন নদিয়ায়। সূত্রের খবর, গড়িয়া থেকে কৃষ্ণনগরের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।
লকডাউন পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বরেলীর উজ্জতনগরে আক্রান্ত হন একদল পুলিশকর্মী। ওই ঘটনার পর অভিযুক্ত ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।