মেট্রোয় টোকেন কিনে যাতায়াতের সুযোগ
মেট্রোয় আবারও ফিরছে টোকেন। মেট্রো রেল সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর থেকে স্মার্ট কার্ডের পাশাপাশি কাউন্টার বা অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন কিনে যাতায়াতের সুযোগ পাওয়া যাবে।
মেট্রোয় আবারও ফিরছে টোকেন। মেট্রো রেল সূত্রের খবর, আগামী ২৫ নভেম্বর থেকে স্মার্ট কার্ডের পাশাপাশি কাউন্টার বা অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন কিনে যাতায়াতের সুযোগ পাওয়া যাবে।
আজকের দিনে জগদীশচন্দ্র বসু প্রয়াত হয়েছিলেন। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর তিনি প্রয়াত হন। উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র ক্রেসকোগ্রাফ আবিষ্কার করেছিলেন তিনি। তাঁর রেডিও ওয়েভ ও মিলিমিটার ওয়েভ সংক্রান্ত গবেষণা উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছিল।
আজকের দিনে সঙ্গীতশিল্পী গীতা দত্ত জন্মগ্রহণ করেছিলেন। ফরিদপুরে তাঁর জন্ম। ১৯৩০ সালের ২৩ নভেম্বর তিনি জন্মেছিলেন।
মঙ্গলবার ০৬ অগ্রহায়ণ ১৪২৮; ই: ২৩ নভেম্বর ২০২১ ♈/মেষ (Aries): অপ্রত্যাশিত প্রকৃতির কারণে বৈবাহিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা। কোনও অতিথি বাড়িতে আজ আসতে পারে, তবে তাঁর ভাগ্য আর্থিকভাবে উপকৃত করবে। সন্তানরা সময় কঠিন করে তুলতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ (Taurus): ঘরের উত্তেজনা আজ ক্রুদ্ধ…
দুরন্ত হ্যামিল্টন। গত সপ্তাহে ফর্মূলা ওয়ান সাও পাওলো গ্রঁ প্রিতে জয়ী হয়েছেন। এরপর লুইস হ্যামিল্টন কাতার গ্রঁ প্রি-র চূড়ান্ত প্রস্তুতি রেসও ১ নম্বরে থেকে শেষ করলেন মার্সিডিজের চালক। উল্লেখ করা যায়, চলতি বছরে হ্যামিল্টনের সবচেয়ে বড় প্রতিপক্ষ রেড বুলের চালক মার্ক ভারস্টাপেন।
ই-শ্রমে নথিভুক্তি। গত ৩ মাসে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কেন্দ্রের ই-শ্রম পোর্টালে অসংগঠিত ক্ষেত্রের প্রায় ৮০ শতাংশ কর্মীর নাম নথিভুক্তি হয়েছে বলে জানানো হয়।
করের নয়া হার। সূত্রের খবর, আগামী ১ জানুয়ারি থেকে ১ হাজার টাকার কম দামি তৈরি সুতো, কাপড় ও পোশাকে বাড়তে চলেছে জিএসটি-র হার। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার।
রাজ্য নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠক। উল্লেখ করা যায়, আগামী মাসেই কলকাতা ও হাওড়া পুরসভার ভোট ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে কমিশন। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয় নিয়ে পুর ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে।
আজকের দিনে আঙ্গেলা মের্কেল জার্মানির অষ্টম চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালের ২২ নভেম্বর তিনি নির্বাচিত হন। তিনিই জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
আজঃ সোমবার ০৫ অগ্রহায়ণ ১৪২৮; ই: ২২ নভেম্বর ২০২১ জন্মদিনঃ বেণী মাধব দাস তিরোধান দিবসঃ অসীমা চট্টোপাধ্যায়———————হেমাঙ্গ বিশ্বাস———————রবার্ট ক্লাইভ তিথি: কৃষ্ণ তৃতীয়া, রাত্রি ০৭:৩২পর্যন্ত, পরে কৃষ্ণ চতুর্থী;মৃগশিরা নক্ষত্র, সকাল ০৯:১৫পর্যন্ত, পরে আর্দ্রা নক্ষত্র;জন্মরাশি: মিথুন।সূর্যোদয়: ০৫:৫৭/ সূর্যাস্ত: ০৪:৪৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ১২:০৮; রাত- ১২:১৩ভাটা:- দিন- ০৪:৫৮; রাত- ০৫:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি….