Digha-1

বৃষ্টি-ঝোড়ো হাওয়ায় বিপত্তি উপকূলে

নিম্নচাপে আবারও বেসামাল উপকূল। আবহাওয়া প্রতিকূল হওয়ায় নাকাল পর্যটকেরা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত এলাকা। দিঘায় পা রাখার পর কার্যত হোটেল-বন্দি হয়ে পড়েছেন পর্যটকরা। সৈকতে যাওয়া সব পর্যটকেরই এক অবস্থা।

Read More
Susmita Dev-1

রাজ্যসভায় তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব

রাজ্যসভায় সুস্মিতা দেব প্রার্থী তৃণমূলের। রাজ্যসভার শূন্য আসনে প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবকে প্রার্থী করল তৃণমূল। উল্লেখ্য, প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

Read More
Agatha Christie-1

আগাথা ক্রিস্টির জন্ম দিবস

আজকের দিনে আগাথা ক্রিস্টি জন্মগ্রহণ করেছিলেন। ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর তাঁর জন্ম। উল্লেখ করা যায়, বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক হলেন তিনি।

Read More
Sarat Chandra Chattopadhyay-1

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস

আজকের দিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর তাঁর জন্ম। তাঁর লেখা অনেক জনপ্রিয় উপন্যাস আজও পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে রয়েছে।

Read More
Horoscope 3

আজকের রাশিফল

বুধবার ২৯ ভাদ্র ১৪২৮; ই: ১৫ সেপ্টেম্বর ২০২১ ♈/মেষ (Aries): অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ উদ্বিগ্ন থাকার আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। প্রেমে আকাঙ্ক্ষিত ফললাভ হতে পারে। কর্মক্ষেত্রে অভিনন্দন লাভ। ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ মুখ্য ভূমিকা নিতে পারে। শুভ সংখ্যা: ৩ ♉/বৃষ (Taurus): আজ ভাল অর্থ উপার্জন করার সম্ভাবনা থাকলেও খরচ…

Read More
Sunrise 3

সুপ্রভাত

আজ: বুধবার ২৯ ভাদ্র ১৪২৮; ই: ১৫ সেপ্টেম্বর ২০২১ দুর্গাপূজার আর মাত্র ২৬ দিন!!! পেনিসিলিনের আবিষ্কারআন্তর্জাতিক গণতন্ত্র দিবসতালনবমী ব্রত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মতিথি জন্মদিনঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিথি: শুক্ল নবমী, দুপুর ১২:৩৫ পর্যন্ত, পরে শুক্ল দশমী;মূলা নক্ষত্র, সকাল ০৮:১৬ পর্যন্ত,পরে পূর্বাষাঢ়া নক্ষত্র;জন্মরাশি: ধনু;সূর্যোদয়: ০৫:২৬/ সূর্যাস্ত: ০৫:৩৬(সূর্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন- ০৪:৫৬; রাত-০৫:০১ভাটা:- দিন- ০৯:৪৬; রাত- ০৯:৫১ শ্রী…

Read More
Brendan Taylor-1

প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক টেলরের অবসর

প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক ব্রেন্ডান টেলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। উল্লেখ্য, ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল।

Read More
Root-Richardson-1

আইসিসি সেরা রুট-রিচার্ডসন

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন জো রুট। স্বীকৃতি-স্বরূপ ইংল্যান্ড অধিনায়ককে মাসের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিল আইসিসি। অন্যদিকে মহিলাদের বিভাগে মাসের সেরা নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার এইমার রিচার্ডসন।

Read More
Oscar Farnandez-1

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ প্রয়াত

প্রয়াত হলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজ (৮০)। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সরকারের আমলে সড়ক পরিবহণ ও শ্রম মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেসের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

Read More
Tourist Unit-1

পর্যটন সহায়ক সংস্থাগুলিকে প্রশিক্ষণ

পর্যটনে প্রশিক্ষণ। সূত্রের খবর, পর্যটন সহায়ক সংস্থাগুলিকে প্রশিক্ষণের অধীনে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে আরও জানা যায়, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিভিন্ন ক্ষেত্রের ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Read More