Month: July 2022
আজকের রাশিফল
শনিবার ৩১ আষাঢ় ১৪২৯; ই: ১৬ জুলাই ২০২২ ♈/মেষ (Aries): আজ স্বাস্থ্যের উন্নতির জন্য ভালো দিন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত বলে মনে হচ্ছে। ঘরের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো শেখা দরকার। শুভ সংখ্যা: ৭ ♉/বৃষ (Taurus): দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রান…
সুপ্রভাত
আজঃ শনিবার ৩১ আষাঢ় ১৪২৯; ই: ১৬ জুলাই ২০২২ জন্মদিনঃজ্যোতির্বিজ্ঞানী রাধাগোবিন্দ চন্দ্রসমাজকর্মী অরুণা আসফ আলী তিথি: কৃষ্ণ তৃতীয়া, বিকাল ০৫:৩৪ পর্যন্ত, পরে কৃষ্ণ চতুর্থী;ধনিষ্ঠা নক্ষত্র, রাত্রি ০৭:৫৭পর্যন্ত, পরে শতভিষা নক্ষত্র;জন্মরাশি: মকর, সকাল ০৮:৩৫ পর্যন্ত, পরে কুম্ভ রাশি। সূর্যোদয়: ০৫:০৪/ সূর্যাস্ত: ০৬:১৯(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-১২:০৮; রাত-১২:১৩ভাটা:- দিন-০৪:৫৮; রাত-০৫:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডি….
উত্তাল সাগর উপকূল: বহু গ্রাম প্লাবিত
কোটালের জেরে জলস্তর বৃদ্ধি। উত্তাল সাগর উপকূল। জলস্তর বৃদ্ধির ফলে মৌসুনি দ্বীপে পর্যটনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এলাকা প্লাবিত হয়ে ভেঙে গিয়েছে বেশ কিছু তাঁবু ও রিসর্ট। স্থানীয় সূত্রের আরও খবর, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা
কাঞ্চনজঙ্ঘার আকাশ মেঘমুক্ত। একনাগাড়ে বৃষ্টির পর পর্যটকরা দেখলেন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে । শ্বেতশুভ্র শৃঙ্গ দেখে খুশি ভ্ৰমণপিপাসুরা সহ স্থানীয় মানুষ। পাহাড়ের আকাশ ছিল মেঘহীন। রোদ ঝলমলে পাহাড়কে দেখা গেল।
বাদল সরকারের জন্মদিবস
আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বাদল সরকার। ১৯২৫ সালের ১৫ জুলাই তাঁর জন্ম। তিনি সাড়া ফেলেছিলেন বাংলা তথা ভারতের নাট্যজগতে। রচনা করেছেন বহু নাটক। তাঁর প্রকৃত নাম ছিল সুধীন্দ্রনাথ সরকার।
সাহিত্যিক আন্তন চেকভের প্রয়াণ দিবস
আজকের দিনে রুশ সাহিত্যিক আন্তন পাভলোভিচ চেকভ প্রয়াত হয়েছিলেন। ১৯০৪ সালের ১৫ জুলাই তাঁর প্রয়াণ হয়। সাহিত্যের বিভিন্ন দিকে তিনি অবাধ বিচরণ করেছেন। “থ্রি সিস্টার্স”,”দা সিগাল” ও “দা চেরি আচার্ড প্রভৃতি জনপ্রিয় নাটক রয়েছে তাঁর।
আজকের আবহাওয়া
বঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা এখনও জারি। ওড়িশা উপকূলে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷
আজকের রাশিফল
শুক্রবার ৩০ আষাঢ় ১৪২৯; ই: ১৫ জুলাই ২০২২ ♈/মেষ (Aries): বয়স্ক ব্যক্তিরা তাঁদের শক্তি ইতিবাচক কাজে লাগাতে পারলে শুভ ফল পেতে পারে। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে হতে পারে, যার ফলে আর্থিক অবস্থা কিছুটা টানটান হয়ে উঠবে। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত। শুভ সংখ্যা:…

