National-Seeds-Corporation-photoOthers 

ন্যাশনাল সিড কর্পোরেশনে ২২০ অ্যাসিস্ট্যান্ট, ট্রেনি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট (লিগ্যাল), ম্যানেজমেন্ট ট্রেনি, সিনিয়র ট্রেনি, ডিপ্লোমা ট্রেনি সহ বিভিন্ন পদে ২২০ জনকে নিচ্ছে ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেড। নিয়োগ হবে বিভিন্ন ডিসিপ্লিনে।

RECTT/1/20INSC12020 নং বিজ্ঞপ্তির পরবর্তী বিজ্ঞপ্তি (তারিখ ১৩-৭-২০২০) অনুযায়ী অনলাইন আবেদন করার শেষ তারিখ ছিল ৪ অগস্ট, ২০২০। প্রসঙ্গত, ৪ অগস্ট তারিখে কর্তৃপক্ষ আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইন আবেদনের শেষ তারিখ ১৯ অগস্ট পর্যন্ত বর্ধিত করেছিল। বর্তমানে কোবিড-১৯ এবং অন্যান্য সীমাবদ্ধতার কারণে কর্তৃপক্ষ আবেদনের বর্ধিত শেষ তারিখের আরও একটি বিজ্ঞপ্তি (তারিখ ১৯-৮-২০২০) জারি করে আবেদনের শেষ তারিখ ৩১ অগস্ট পর্যন্ত বর্ধিত করেছে।

শূন্যপদের বিন্যাস– অ্যাসিস্ট্যান্ট (লিগ্যাল): শূন্যপদ ৩টি, ম্যানেজমেন্ট ট্রেনি (প্রোডাকশন/ হর্টিকালচার/ মার্কেটিং/ হিউম্যান রিসোর্স/ অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ কোয়ালিটি কন্ট্রোল/ মেটিরিয়াল ম্যানেজমেন্ট): শূন্যপদ ৩৬টি, সিনিয়র ট্রেনি (অ্যাগ্রিকালচার/ অ্যাগ্রিকালচার- প্লান্ট প্রোটেকশন/ হর্টিকালচার/ মার্কেটিং/ হিউম্যান রিসোর্স/ লজিস্টিক্স/ কোয়ালিটি কন্ট্রোল/ অ্যাকাউন্টস): শূন্যপদ ৫৯টি, ডিপ্লোমা ট্রেনি (অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং): শূন্যপদ ৭টি, ট্রেনি (অ্যাগ্রিকালচার/ মার্কেটিং/ হিউম্যান রিসোর্স/ অ্যাগ্রিকালচার স্টোর/ পারচেজ/ টেকনিশিয়ান/ স্টোর ইঞ্জিনিয়ারিং/ স্টেনোগ্রাফার/ কোয়ালিটি কন্ট্রোল/ ডেটা এন্ট্রি অপারেটর/ অ্যাকাউন্টস), মেট (অ্যাগ্রিকালচার): ট্রেনির শূন্যপদ ১১৫টি।

অ্যাসিস্ট্যান্ট (লিগ্যাল) পদের ক্ষেত্রে: আইনের প্রফেশনাল ডিগ্রিধারীরা ১ বছরের অভিজ্ঞতা থাকলে এবং কম্পিউটারের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। ম্যানেজমেন্ট ট্রেনির ক্ষেত্রে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের বিএসি ডিগ্রিধারীরা সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্পেশ্যালাইজেশন সহ এমবিএ/ এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সিনিয়র ট্রেনির ক্ষেত্রে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ঠ বিষয়ে স্পেশ্যালাইজেশন সহ এমএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যিক।

ডিপ্লোমা ট্রেনির ক্ষেত্রে: অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। ট্রেনির ক্ষেত্রে অন্তত ৬০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট বা সংশ্লিষ্ট বিষয়ের বিএসসি বা আইটিআই বা ৩ বছরের ডিপ্লোমা বা উচ্চমাধ্যমিক বা বিসিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে হিউম্যান রিসোর্সের পদের ক্ষেত্রে ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩০টি এবং হিন্দি টিপিংয়ে মিনিটে ২৫ শব্দের গতি থাকলে ভাল। তবে যাঁদের নেই তাঁরা ট্রেনিংয়ের সময় এই কোর্স পাশ করে নিতে হবে।

টেকনিশিয়ানদের ক্ষেত্রে: প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটধারী হতে হবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে: সঙ্গে অফিস ম্যানেজমেন্টের ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে এবং শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি এবং টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দের গতি থাকা চাই। সবক্ষেত্রেই কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যিক।

বয়স: বয়স হতে হবে ৪-৮-২০২০ তারিখের হিসেবে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৩০, ম্যানেজমেন্ট ট্রেনি/ সিনিয়র/ ডিপ্লোমা ট্রেনি/ ট্রেনি পদের ক্ষেত্রে ২৭ এবং ট্রেনি মেট পদের ক্ষেত্রে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাইনে: অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২২,০০০ – ৭৭,০০০ টাকা। থোক স্টাইপেন্ড ম্যানেজমেন্ট ট্রেনির ক্ষেত্রে মাসে ৪৭,৪৮০ টাকা, সিনিয়র/ ডিপ্লোমা ট্রেনি পদের ক্ষেত্রে মাসে ২৬,১১৪ টাকা, ট্রেনি পদের ক্ষেত্রে মাসে ২০,১৭৯ টাকা এবং ট্রেনি (মেট) পদের ক্ষেত্রে ১৯,৫৮৬ টাকা।

প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে। এতে সফল হলে ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে হবে ইন্টারভিউ ও নথিপত্র যাচাই এবং বাকি পদের ক্ষেত্রে স্কিল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে আগস্ট মাস নাগাদ। নথিপত্র যাচায়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল সহ স্বপ্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন অনলাইনে http://www.indiaseeds.com ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ আগস্টের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড আবেদনপত্রের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: RECTT/1/20INSC12020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে

আবেদনের শেষ তারিখের বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে

আবেদনের বর্ধিত শেষ তারিখের বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে

আবেদনের বর্ধিত শেষ তারিখের সর্বশেষ (১৯-৮-২০২০) বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment