VOthers 

২৬ ডিরেক্টর, এডিটর, অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার নিচ্ছে ন্যাশনাল বুক ট্রাস্ট, ইন্ডিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ডিরেক্টর, ডিরেক্টর (প্রোডাকশন), এডিটর, প্রোডাকশন ও এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ান, ট্রান্সলেটর, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র আর্টিস্ট ও ড্রাইভার পদে মোট ২৬ জনকে নিচ্ছে ন্যাশনাল বুক ট্রাস্ট, ইন্ডিয়া। নিয়োগ হবে সরাসরি, দিল্লিতে সংস্থার হেডঅফিসে এবং কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালোরের রিজিওনাল অফিসগুলিতে।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর: শূন্যপদ ২টি। স্বীকৃত ডিগ্রিধারী, ও ইংরেজী বা হিন্দিতে দক্ষতা, সঙ্গে সরকারি/ আধা সরকারি/ স্বশাসিত প্রতিষ্ঠানে (সেলস ও মার্কেটিং, পাবলিসিটি ও পাবলিক রিলেশন, ফেয়ার্স ও এক্সিবিশন্স, এস্টাব্লিশমেন্স অ্যান্ড অফিস অ্যাডমিনিস্ট্রেশনে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, পার্সোনাল ম্যানেজমেন্টের ডিপ্লোমা তাকলে ভাল। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোডাকশন): শূন্যপদ ১টি। স্বীকৃত ডিগ্রি, বুক প্রোডাকশনে প্সেশ্যালাইজেশন-সহ বুক পাবলিশিংয়ের ২ বছরের ডিপ্লোমা। অথবা সিনিয়র সেকেন্ডারি পাশ এবং প্রিন্টিং টেকনোলজির ৩ বছরের ডিপ্লোমা। প্রেস/ পাবলিশিং হাউজে ৭ বছরের প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা। টাইপোগ্রাফি এবং লেআউটের স্কিল। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট এডিটর: শূন্যপদ ২টি (কন্নড়, মারাঠী)। স্বীকৃত মাস্টার ডিগ্রি, নির্ধারিত ভাষায় দক্ষতা এবং নির্ধারিত ভাষা সম্পর্কে ভাল জ্ঞান, ইংরিজি ও হিন্দিতে কাজের জ্ঞান, এডিটিং, ট্রান্সলেটিং, প্রুফ রিডিং এবং বুক প্রোডাকশনে ৫ বছরের অভিজ্ঞতা। ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড কালচারের ভাল জ্ঞান থাকলে ভাল। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা।

প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১টি। মাধ্যমিক/ সমতুল পাশ, প্রিন্টিং টেকনোলজির ৩ বছরের স্বীকৃত ডিপ্লোমা ও পাবলিশিংয়ের পিজি ডিপ্লোমা। নামী প্রেস/ পাবলিশিং হাউজে ৩ বছরের প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা। টাইপোগ্রাফি এবং লেআউটের জ্ঞান থাকলে ভাল। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

এডিটরিয়াল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩টি। যে কোনও স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি, নির্ধারিত ভাষায় দক্ষতা এবং ইংরিজি ও হিন্দিতে কাজের জ্ঞান। এডিটিং/ ট্রান্সলেটিং/ প্রুফ রিডিংয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা। মাস্টার ডিগ্রিধারী হলে ভাল। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

অ্যাকাউন্ট্যান্ট: শূন্যপদ ৩টি। স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি, পাবলিক বা প্রাইভেট সেক্টর অর্গানাইজেশনে অ্যাকাউন্টস/ বুক কিপিংয়ে ৫ বছরের অভিজ্ঞতা। সরকারি ফিনান্সিয়াল রুলস -এর জ্ঞান থাকলে ভাল। বয়স ২১ – ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

সিনিয়র স্টেনোগ্রাফার: শূন্যপদ ২টি (ইংলিশ)। মাধ্যমিক/ সমতল পাশ, ইংরিজি ও হিন্দি শর্টহ্যান্ড এবং টাইপের দক্ষতা। নোটিং/ রুটিন করোস্পন্ডেন্সের, ফাইলস, অ্যাপয়েন্টমেন্টস, এনগেজমেন্টস ইত্যাদির ড্রাফটিং হ্যান্ডলিং-সহ ওয়ার্ড প্রসেসিং ও সেক্রেটারিয়াল প্র্যাক্টিসে ট্রেনিং। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৪টি। স্বীকৃত ডিগ্রিধারী, সরকারি/ আধা-সরকারি/ রাজ্য সরকারি/ স্ব-শাসিত/ পাবলিক সেক্টর অর্গানাইজেশনে ৫ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

লাইব্রেরিয়ান: শূন্যপদ ১টি (অসংরক্ষিত)। লাইব্রেরি সায়েন্সের স্বীকৃত ডিগ্রিধারী বা সমতুল পাশ হতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে লাইব্রেরিতে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি): শূন্যপদ ১টি। ইংরেজি বা হিন্দি কম্পালসারি/ ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নিয়ে অথবা ডিগ্রি স্তরে পরীক্ষা মাধ্যম হিসেবে নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রী/ সমতুল। হিন্দি – ইংরেজি এবং ইংরেজি – হিন্দি ট্রান্সলেশনে স্বীকৃত ডিগ্রী বা ডিপ্লোমা থাকলে ভালো। টার্মিনোলজি ব্যবহার বা প্রয়োগ করে টেকনিক্যাল লিটরেচারের ইংরেজি থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংরেজি ট্রানসলেশনে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ২টি। স্বীকৃত ডিগ্রিধারী, লাইব্রেরী সায়েন্সের ডিপ্লোমা ও লাইব্রেরিতে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।

জুনিয়র আর্টিস্ট: শূন্যপদ ১টি। মাধ্যমিক সমতুল পাশ, কমার্শিয়াল বা অ্যাপ্লাইড আর্টে ১ বছরের সার্টিফিকেট ও সংশ্লিষ্ট কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা। ডার্ক রুম অভিজ্ঞতা থাকলে ভালো। বয়স ১৮ থেকে ২৫ বছর। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।

ড্রাইভার: শূন্যপদ ৩টি। অষ্টম শ্রেণি পাশ, ভারি গাড়ি চালানোর বৈধ কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ও অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা। এছাড়া অটোমোবাইল মেকানিজম জানতে হবে। বয়স ১৮ – ২৫ বছর। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।

বয়সের ক্ষেত্রে তপশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধী ১০ বছরের স্যার ছাড় পাবেন। সরকারি/ আধাসরকারি/ স্ব-শাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের নো অবজেকশন সার্টিফিকেট দাখিল করতে হবে। এইসব প্রার্থীরা দরখাস্তের একটি অগ্রিম কপি পাঠাতে পারেন।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন www.nbtindia.gov.in ওয়েবসাইটে/ পিডিএফের সঙ্গে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়: Deputy Director (Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area, Phase-ll, Vasant Kunj, New Delhi -110 070. পৌঁছনো চাই ১৫ ফেব্রুয়ারির মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment