চিলি সফরে হকিতে ভারতের জয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হকিতে ভারতের জয়। চিলি সফরে পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিল ভারতের মহিলা জুনিয়র হকি দল। সূত্রের খবর,ভারত ৪-২ গোলে চিলিকে পরাজিত করল। ভারতের পক্ষে জোড়া গোল করেছেন গগনদীপ কৌর। বাকি দুটি গোল করেছেন মুমতাজ খান ও সঙ্গীতা কুমারী। আবারও দুটি দেশ মুখোমুখি হবে।

