৩৯ ম্যানেজার, অফিসার, নার্স, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান নিচ্ছে দার্জিলিং জেলার সিএমও হেলথ অফিসে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজার, অফিসার, স্টাফ নার্স, ইঞ্জিনিয়ার, ল্যাব টেকনিশিয়ান, কাউন্সেলর-সহ আরও অন্যান্য পদে ৩৯ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনস্থ দার্জিলিং জেলার অফিস অব দ্য চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে বিভিন্ন হেলথ প্রোগ্রামে।
বিজ্ঞপ্তি নং ও প্রোগ্রাম অনুযায়ী পদের নাম এবং শূন্যপদ ও সংরক্ষণ আর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি নীচের মতো:–
১) DH&FWS/GTA-DARJ2020/01 – এনইউএইচএম – অ্যাকাউন্টস ম্যানেজার: ১ (অসং)। পশ্চিমবঙ্গের স্থায়ীবাসিন্দা। এমকম/ আইসিডব্লুএন/ সিএ পাশ। সঙ্গে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম এবং ট্যালি ৭.২/ ৮.১ -এর জ্ঞান। অ্যাকাউন্টিং সিস্টেমে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে ২৩,২৭০ টাকা। প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বর।
২) DH&FWS/GTA-DARJ2020/02 – এনইউএইচএম – মেডিক্যাল অফিসার (পুরো সময়): ২ (অসং ১, তঃজাঃ ১)। পশ্চিমবঙ্গের স্থায়ীবাসিন্দী। প্রাথমিকভাবে ৩১-৩-২০২১ পর্যন্ত চুক্তিতে নিয়োগ। এমসিআই স্বীকৃত ইনস্টিটিউট থেকে এমবিবিএস পাশ। ডব্লুবিএম কাউন্সিলে রেজিস্টার্ড। বয়সের উর্ধ্বসীমা ৬৩ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় নেই। মাসে থোক ৪০,০০০ টাকা। প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বর।
৩) DH&FWS/GTA-DARJ2020/03 – এনইউএইচএম – ল্যাব টেকনিশিয়ান: ২ (অসং ১, তঃজাঃ ১)। পশ্চিমবঙ্গের স্থায়ীবাসিন্দী। প্রাথমিকভাবে ৩১-৩-২০২১ পর্যন্ত চুক্তিতে নিয়োগ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/ ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা ও কম্পিউটার, এমএস অফিস, ইন্টারনেটের জ্ঞান। বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় আছে। মাসে থোক ৯,৩৮০ টাকা। প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বর।
৪) DH&FWS/GTA-DARJ2020/04 – এনইউএইচএম – স্টাফ নার্স: ৩ (অসং ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। পশ্চিমবঙ্গের স্থায়ীবাসিন্দা। প্রাথমিকভাবে ৩১-৩-২০২১ পর্যন্ত চুক্তিতে নিয়োগ। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে জিএনএম। বয়সের উর্ধ্বসীমা ৬৪ বছর। মাসে থোক ১৭,২২০ টাকা। প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বর।
৫) DH&FWS/GTA-DARJ2020/05 – এনএইচএম – সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ১ (অসং)। পশ্চিমবঙ্গের স্থায়ীবাসিন্দী। প্রাথমিকভাবে ৩১-৩-২০২১ পর্যন্ত চুক্তিতে নিয়োগ। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী ও অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা। এমএস অফিসে ভাল জ্ঞান। বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মাসে থোক ২০,৮০০ টাকা। প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বর।
এই পোস্টটি পড়ে ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। কমেন্টস সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানান।
৬) DH&FWS/GTA-DARJ2020/06 – ডিএমএইচপি – ক্লিনিক্যাল সাইকোলজিস্ট/ সাইকোলজিস্ট: ১ (অসং)। রাজ্যের বাসিন্দা প্রার্থী না পেলে অন্য রাজ্য থেকে নেওয়া হবে। এমফিল-সিএল সাইকোলজি/ এমএ সাইকালজি হতে হবে। ক্লিনিক্যাল সাইকোলজির ২ বছরের এমফিল হলে ভাল। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের মাইনে ৩০,০০০ টাকা এবং এমএ সাইকোলজিস্টের মাইনে ১৮,০০০ টাকা। প্রার্থিবাছাই– ক্লিনিক্যাল সাইকোলজিস্ট – ১০০ নম্বরের ওয়াক-ইন-ইন্টারভিউ। ট্রেন্ড সাইকোলজিস্টের প্রার্থিবাছাইয়ে বরাদ্দ ১০০ নম্বর।
৭) DH&FWS/GTA-DARJ2020/07 – ডিএমএইচপি – কমিউনিটি নার্স/ সাইকিয়াট্রিক নার্স: ১ (অসং)। কিমিউনিটি নার্স — অ্যাডিমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা-সহ স্বীকৃত জিএনএম পাশ। মাইনে অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা-সহ ট্রেন্ড জেনারেল নার্স হলে ২৫,০০০ টাকা, জেনারেল নার্স হলে ১৫,০০০ টাকা। সাইকিয়াট্রিক নার্স — এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং বা ডিপিএন ট্রেন্ড জেনারেল নার্স জিএনএম। সাইকিয়াট্রিক নার্সিংয়ে ১ মাসের ট্রেনিং। মাইনে সাইকিয়াট্রিক নার্সিং হলে ২৫,০০০ টাকা জেনারেল নার্স হলে ১৫,০০০ টাকা। দুটি ক্ষেত্রেই ১০০ নম্বরের ওয়াক-ইন-ইন্টারভিউ। ট্রেন্ড জেনারেল নার্স হলে প্রার্থিবাছাইয়ে বরাদ্দ ১০০ নম্বর।
৮) DH&FWS/GTA-DARJ2020/08 – ডিএমএইচপি – সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার/ সোশ্যাল ওয়ার্কার: ১ (অসং)। সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার — সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কের ২ বছরের এমফিল। মাইনে ৩০,০০০ টাকা। ১০০ নম্বরের ইন্টারভিউ। ট্রেন্ড মেডিক্যাল ওয়ার্কার — মাস্টার অব সোশ্যাল ওয়ার্ক (এমএসডব্লু)। মাইনে ১৮,০০০ টাকা। প্রার্থিবাছাইয়ের জন্য বরাদ্দ ১০০ নম্বর।
৯) DH&FWS/GTA-DARJ/2020/09 – রেকর্ড কিপার: ১টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। হেলথ সেক্টরে অভিজ্ঞতা থাকলে ভাল। কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ফিনান্সিয়াল কোর্স পাশ করে থাকলে অগ্রাধিকার। ঠিক মাইনে ১০,০০০ টাকা। প্রার্থীবাছাই হবে ১০০ নম্বরের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে।
১০) DH&FWS/GTA-DARJ/2020/10 – কাউন্সেলর: ১টি। সোশ্যাল সায়েন্সের ব্যাচেলর ডিগ্রি অথবা হেলথ এডুকেশন/ ম্যাস কমিউনিকেশন কাউন্সেলিংয়ের ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ১৩,৫৬০ টাকা। প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
১১) DH&FWS/GTA-DARJ/2020/11 – ল্যাব টেকনিশিয়ান: ৪টি। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই ও কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ১৭,২২০ টাকা। প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। নিয়োগ হবে ৩১-৩-২০২১ পর্যন্ত।
১২) DH&FWS/GTA-DARJ/2020/12 – ফিজিওথেরাপিস্ট: ১টি। ফিজিওথেরাপির ব্যাচেলর ডিগ্রিধারীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ২০,০০০ টাকা। প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
১৩) DH&FWS/GTA-DARJ/2020/13 – মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার: ৫টি। ফিজিওথেরাপির ব্যাচেলর ডিগ্রিধারীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ১৫,০০০ টাকা। প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
১৪) DH&FWS/GTA-DARJ/2020/14 – স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট: ২টি। মাধ্যমিক/ ম্যাট্রিকুলেশন পাশ প্রার্থীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ৭,৫০০ টাকা। প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
১৫) DH&FWS/GTA-DARJ/2020/15 – আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির বিএসসি ডিগ্রিধারীরা ১ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমাধারীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটারের জ্ঞান থাকা চাই। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির সার্টিফিকেটধারীরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। থোক মাইনে ১৩,০০০ টাকা। প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট, প্র্যাক্টিক্যাল সহ ইন্টারভিউয়ের মাধ্যমে।
১৬) DH&FWS/GTA-DARJ/2020/16 – মেডিক্যাল অফিসার: ১টি। মেডিসিন বা যে কোনও ক্লিনিক্যাল শাখার এমডি ডিগ্রিধারীরা অথবা এমবিবিএস ডিগ্রিধারীরা যে কোনও ক্লিনিক্যাল শাখার ডিপ্লোমাধারী হলে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা এমবিবিএস ডিগ্রিধারীরা এইচআইভি ফেলোশিপ বা পাবলিক হেলথের ডিপ্লোমাধারী হলে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। থোক মাইনে ৪০,০০০ টাকা। প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
১৭) DH&FWS/GTA-DARJ/2020/17 – ফার্মাসিস্ট: ১টি। ফার্মাসির ডিগ্রিধারীরা অথবা ফার্মাসির ডিপ্লোমাধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে এবং রাজ্য ফার্মাসি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। থোক মাইনে ১৩,০০০ টাকা। প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট, প্র্যাক্টিক্যাল সহ ইন্টারভিউয়ের মাধ্যমে।
১৮) DH&FWS/GTA-DARJ/2020/18 – ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক): ১টি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ ল্যাবরেটরি টেকনিক্সের ডিপ্লোমাধারী অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারী অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ১৭,২২০ টাকা। প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
১৯) DH&FWS/GTA-DARJ/2020/19 – টেকনিক্যাল সুপারভাইজর (ব্লাড ব্যাঙ্ক): ১টি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ ল্যাবরেটরি টেকনিক্সের ডিপ্লোমাধারী অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারী অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ১৭,২২০ টাকা। প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
২০) DH&FWS/GTA-DARJ/2020/20 – অ্যাকাউন্ট্যান্ট: ১টি। অবসরপ্রাপ্তরা কম্পিউটারের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। থোক মাইনে ১২,০০০ টাকা।
২১) DH&FWS/GTA-DARJ/2020/21 – লোয়ার ডিভিশন ক্লার্ক: ১টি। অবসরপ্রাপ্তরা কম্পিউটারের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। থোক মাইনে ১০,০০০ টাকা।
২২) DH&FWS/GTA-DARJ/2020/22 – জিডিএ: ২টি। অবসরপ্রাপ্তরা কম্পিউটারের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। থোক মাইনে ৮,০০০ টাকা।
২৩) DH&FWS/GTA-DARJ/2020/23 – মেডিক্যাল অফিসার (আয়ুষ): ৩টি (মহিলা)। বিএইচএমএস/ বিএএমএস/ বিইউএমএস ডিগ্রিধারীরা আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নেপালি ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ২৫,০০০ টাকা। প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।
২৪) DH&FWS/GTA-DARJ/2020/24 – হসপিটাল অ্যাটেন্ড্যান্ট: ১টি। মাধ্যমিক/ ম্যাট্রিকুলেশন পাশরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ৭,৫০০ টাকা। প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
নির্ধারিত বয়ান পূরণ করে তার স্ক্যান্ড এবং পিডিএফ ভারশন ই-মেলে পাঠাতে হবে ২৫ অগস্টের মধ্যে। ই-মেল আইডি recruitmentdarj2020@gmail.com। বয়স, কাস্ট, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত কপির স্ক্যান্ড এবং পিডিএফ ভারশনও দরখাস্তের সাথে ই-মেলে পাঠাতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।

