e-counsellingEducation Others 

রাজ্যে ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির জন্য শুরু ই-কাউন্সেলিং

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শুরু হয়ে গেছে চলতি বছরের জন্য রাজ্য জয়েন্টের ই-কাউন্সেলিং। ১২ অগাস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই কাউন্সেলিং । মোটামুটি ৩টি পর্বে অনুষ্ঠিত হবে। এবছরেই চলবে এই দীর্ঘমেয়াদি কাউন্সেলিংপর্ব। করোনা আবহের পরিপ্রেক্ষিতে এবছর বেশ দেরিতে হতে চলেছে আইআইটি ও এনআইটি-র প্রবেশিকাগুলি। একইসঙ্গে হবে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা এনইইটি। সম্ভবত সেদিকে তাকিয়েই স্টেট জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই দীর্ঘমেয়াদি ই-কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে। এই ব্যবস্থার প্রতিটি পর্বে পদক্ষেপগুলি একইরকম। এবছর ছাত্র-ছাত্রীরা প্রতিটি পর্বেই নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। এর জন্য কোনও ফী ধার্য করা হয় নি। ছাত্র-ছাত্রীদের অনলাইনে বোর্ডের কাছে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র পেশ করতে হবে। এই নথিপত্র পেশ করার ব্যাপারে ছাত্র-ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেইজন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ১৭২৮৮টি কমন সার্ভিস সেন্টার অনলাইননে চালু করার ব্যবস্থা গ্রহণ করেছে। নিঃখরচায় এইসব সেন্টার থেকে ছাত্র-ছাত্রীরা সাহায্য নিতে পারবে। অনলাইনে পেশ করা কোনও সার্টিফিকেটের বিষয়ে পরিবর্তন বা ভুল সংশোধন করার থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাও করতে পারবে। পেশ করা সমস্ত সার্টিফিকেট বা মার্কশিট যাচাই করা হবে অনলাইনে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান।

এবার ভার্চুয়াল রিপোর্টিংয়ের ব্যাবস্থা করা হয়েছে। যদি দেখা যায় পেশ করা তথ্য সব গ্রাহ্য হয় তবে তাঁরা একটি এসএমএস-র মাধ্যমে স্বীকৃতি পাবে। আর যাঁরা গ্রাহ্য হবে না তাঁরও জানতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থার মাধ্যমে বোর্ডের শরণাপন্ন হতে হবে সমাধানের জন্য। ই-কাউন্সেলিংয়ের মূল বিষয় হল প্রতিটি পর্যায়ে অনলাইনের মাধ্যমে পছন্দ করা যাবে কলেজ ও বিষয়। সেই সঙ্গে চলতে পারে সেগুলি পুনর্বিন্যাস করার কাজও। এরজন্য সময় পাওয়া যাবে ১৫দিন। এরপর চয়েস লকিং করতে হবে। এরজন্য সময় থাকবে ৪ দিন। একবার লক হয়ে গেলে আর পরিবর্তন করা যাবে না। এরপরেই ১ম রাউন্ডের আসন বন্টনের তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশ হওয়ার পরেই ছাত্র-ছাত্রীরা তাঁদের পছন্দ সই কলেজে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে সরকারি কলেজের জন্য ৫০০০ টাকা ও বেসরকারি কলেজের জন্য ৪০০০০ টাকা জামা দিতে হবে। যদি কেউ আপগ্রেডেশনের সুযোগ নিতে চায় তাও পাওয়া যাবে। তা কার্যকরী হলে আরও ২দিনের মধ্যে তাঁরা ভর্তি হয়ে যেতে পারবে। তা না হলে ২য় রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। ২য় রাউন্ডের কাউন্সেলিং শুরু হবে ২৪ সেপ্টেম্বর এবং শেষ হবে ৩ অক্টোবর। ৩য় রাউন্ড শুরু হবে ৬ অক্টোবর ও শেষ হবে ২৮ অক্টোবর।

Related posts

Leave a Comment