HALOthers 

ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার নিচ্ছে এইচ এ এল – টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বেশ কিছু ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।

১) (ক্যাটেগরি-ওয়ান) বিভিন্ন সেশন/ ডেমনস্ট্রেশন ইন এইচআরডি প্রোগ্রামস/ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস পরিচালনার জন্য এবং ২) (ক্যাটেগরি-টু) বিভিন্ন ট্রেড অ্যাপ্রেন্টিস এবং সুপারভাইজরি ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের বিভিন্ন ট্রেড থিওরি সেশন/ ট্রেড প্র্যাক্টিক্যাল ট্রেনিং পরিচালনা করার জন্য ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নেওয়া হবে ইন্ডাস্ট্রি এক্সপার্ট/ অ্যাকাডেমিশিয়ান/ ট্রেড এক্সপার্ট/ ফিল্ড এক্সপার্ট/ অবসরপ্রাপ্ত ব্যক্তিদের থেকে।

এইচআরডি প্রোগ্রাম/ স্কিল ডেভেলপমেন্ট প্রােগ্রাম গুলির জন্য ফ্যাকাল্টিদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ বোর্ড থেকে পাশ করা সংশ্লিষ্ট ক্ষেত্রের এনএসি/ ডিপ্লোমা/ ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ইন্ডাস্ট্রি/ অ্যাকাডেমিক্স -এ অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। (ক্যাটেগরি-ওয়ান)

অন্যদিকে, ট্রেড অ্যাপ্রেন্টিসেস/ সুপারভাইজরি ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলির জন্য ফ্যাকাল্টিদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ বোর্ড থেকে পাশ করা সংশ্লিষ্ট ক্ষেত্রের ডিগ্রি/ ডিপ্লোমাধারী হতে হবে এবং সঙ্গে ডিগ্রিধারীদের ১ বছরের ও ডিপ্লোমাধারীদের ২ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট ট্রেডের এনটিসি/ এনএসি সার্টিফিকেটধারী থাকতে হবে এবং সঙ্গে অন্তত ৩ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেড প্রোগ্রাম গুলির ক্ষেত্রে ক্রাফট ইনস্ট্রাক্টর সার্টিফিকেট (সিআইসি) থাকলে অগ্রাধিকার। (ক্যাটেগরি-টু)

দুটি ক্ষেত্রেই প্রার্থীর – বিষয়ের ভাল জ্ঞান, প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা এবং কমিউনিকেশন ও প্রজেন্টেশন স্কিল থাকতে হবে। প্রোগ্রাম এবং এর সিডিউল অনুযায়ী লেকচার সেশন/ প্র্যাক্টিক্যাল/ ডেমনস্ট্রেশন হতে পারে দিনে ২ থেকে ৬ ঘণ্টা। পারিশ্রমিক ক্যাটেগরি-ওয়ানের ক্ষেত্রে ৫৫0 টাকা প্রতি ঘণ্টা এবং ক্যাটেগরি-টু -এর ক্ষেত্রে ২২৫ টাকা প্রতি ঘণ্টা। তালিকাভুক্ত ফ্যাকাল্টিরা সার্ভিস দেবেন প্রয়োজন অনুযায়ী।

নির্ধারিত বয়ান সঠিকভাবে পূরণ করে, দরখাস্ত সাবমিট করবেন ই-মেলের মাধ্যমে, ৫ সেপ্টেম্বরের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট https://hal-india.co.in/

পিডিএফ ডাউনেলাড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment