রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সে ৩৯৩
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি, ইঞ্জিনিয়ার, অফিসার সহ বিভিন্ন পদে ৩৯৩ জনকে নিচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডে। নিয়োগ হবে বিভিন্ন ডিসিপ্লিনে।
ম্যানেজমেন্ট ট্রেনি কেমিক্যাল (কোড-MTCHEM/072020): মোট শূন্যপদ ৬০টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ কেমিক্যাল ডিসিপ্লিনে/ কেমিক্যাল টেকনোলজির ৪ বছরের বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
ম্যানেজমেন্ট ট্রেনি বয়লার (কোড- MTBOI/072020): মোট শূন্যপদ ২১টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ কেমিক্যাল/ মেকানিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনের ৪ বছরের বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
ম্যানেজমেন্ট ট্রেনি মেকানিক্যাল (কোড- MTMECH/072020): মোট শূন্যপদ ৪৮টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ডিসিপ্লিনের ৪ বছরের বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
ম্যানেজমেন্ট ট্রেনি ইলেক্ট্রিক্যাল (কোড- MTELE/072020): মোট শূন্যপদ ২২টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনের ৪ বছরের বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
ম্যানেজমেন্ট ট্রেনি ইনস্ট্রুমেন্টেশন (কোড- MTINST/072020): মোট শূন্যপদ ৩৫টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনের ৪ বছরের বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) (কোড- E1CHEM/072020): মোট শূন্যপদ ১০টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কেমিক্যাল ডিসিপ্লিনের বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এই পদে কেবলমাত্র ওবিসি প্রার্থীরা আবেদন করতে পারেন।
অফিসার (মার্কেটিং) (কোড- E1MKTG/072020): মোট শূন্যপদ ১০টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ এগ্রিকালচারের ৩ বা ৪ বছরের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা নিচে বলা বিষয়ের ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। বিষয়গুলি হল — স্পেশ্যালিজেশন বা মেজর বিষয় হিসেবে মার্কেটিংয়ের এমবিএ বা এমএমএস কিংবা অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্টের এমবিএ। অথবা অ্যাগ্রিকালচারের ৪ বছরের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অ্যাগ্রিকালচারের ২ বছরের এমএসসি ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। উভয় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট অফিসার (মার্কেটিং) (কোড- E0MKTG/082020): মোট শূন্যপদ ১৪টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ অ্যাগ্রিকালচারের বি টেক অথবা ৪ বছরের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পাবেন। সঙ্গে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
অপারেটর ট্রেনি (কেমিক্যাল) (কোড- OPTRCHEM/072020): মোট শূন্যপদ ১২৫টি। কেমিস্ট্রির ৩ বছরের বিএসসি ডিগ্রিধারীরা ফিজিক্স একটি বিষয় হিসেবে পড়ে থাকলে এবং অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) ট্রেডের এনসিভিটি সার্টিফিকেটধারী হলে এবং বিএসসি পাশের পর এনসিভিটি পাশ করে থাকলে। অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ৩ বছরের ডিপ্লোমাধারী হলে এবং অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ (সংশোধনী ১৯৭৩) অনুযায়ী ১ বছরের ট্রেনিং নিয়ে থাকলে। অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ৪ বছরের ডিপ্লোমাধারী হলে। অথবা কেমিস্ট্রির ৩ বছরের বিএসসি ডিগ্রিধারীরা ফিজিক্স একটি বিষয় হিসেবে পড়ে থাকলে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে। অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ৩ বছরের ডিপ্লোমাধারীরা সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। সবক্ষেত্রেই অন্তত ৫৫ (তফশিলিদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বয়লার অপারেটর (কোড- OPTRBOI/072020): মোট শূন্যপদ ২৫টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা বয়লার অ্যাটেন্ড্যান্ট কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে। অথবা মাধ্যমিক পাশ প্রার্থীরা বয়লার অ্যাটেন্ড্যান্ট ট্রেডের এনসিভিটি সার্টিফিকেটধারী হলে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে। অথবা মাধ্যমিক পাশ প্রার্থীরা বয়লার অ্যাটেন্ড্যান্ট ট্রেডের ডিপ্লোমাধারী হলে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা মাধ্যমিক পাশ প্রার্থীরা ইঞ্জিনিয়ার সেলর হিসেবে ইন্ডিয়ান নেভিতে কাজ করে থাকলে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
জুনিয়র ফায়ারম্যান (কোড- JR.FIRE/072020): মোট শূন্যপদ ২৩টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা স্টেট ফায়ার ট্রেনিং সেন্টারে থেকে অন্তত ৬ মাসের রেসিডেন্সিয়াল ফায়ারম্যান সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে এবং ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হলে ও গাড়ি চালানোর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
সবক্ষেত্রেই বয়স ও অভিজ্ঞতার হিসেবে করতে হবে ৩১-৭-২০২০ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
ম্যানেজমেন্ট ট্রেনিদের ক্ষেত্রে শুরুতে ১ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৩০,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে মূল মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা। অপারেটর ট্রেনিদের ক্ষেত্রে ১ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে মূল মাইনে ২২,০০০ – ৬০,০০০ টাকা। বয়লার অপারেটর পদের মূল মাইনে ২০,০০০ – ৫৫,০০০ টাকা। জুনিয়র ফায়ারম্যান পদের মূল মাইনে ১৮,০০০ – ৪২,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে ম্যানেজমেন্ট ট্রেনি, ইঞ্জিনিয়ার (কেমিক্যাল), অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদের ক্ষেত্রে অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অন্যদিকে অপারেটর ট্রেনি, বয়লার অপারেটর এবং জুনিয়র ফায়ারম্যান পদের ক্ষেত্রে থাকবে অনলাইন টেস্ট ও ট্রেড টেস্ট। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা। সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে। পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ আগস্ট। পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে ২৪ আগস্ট নাগাদ।
আবেদন করবেন অনলাইনে https://www.rcfltd.com/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ জুন থেকে ১৫ জুলাইয়ের মাধ্যমে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ম্যানেজমেন্ট ট্রেনি/ ইঞ্জিনিয়ার/ অফিসার পদের ক্ষেত্রে ১,০০০ টাকা এবং বাকি পদের ক্ষেত্রে ৭০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যেমে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01062020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করুন– ।। শুরু হবে ২৯-০৬-২০২০ থেকে ।।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: ।। এখানে ।।

