SECROthers 

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের বিলাশপুরে ৪৩২ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসেবে ৪৩২ জন তরুণকে নিচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেল। ১ বছরের ট্রেনিং হবে এসইসিআর -এর বিলাশপুর ডিভিশনে। ১ বছরের ট্রেনিংয়ের সময় নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন ছত্তিশগড় সরকারের নিয়ম অনুযায়ী। সফল ট্রেনিং শেষে চাকরি দেওয়ার ব্যাপারে রেলের কোনও দায়িত্ব নেই। অন্যদিকে, রেল কোনও চাকরির প্রস্তাব দিলে অ্যাপ্রেন্টিসেরও তা গ্রহণ করার দায়িত্ব নেই।

অ্যাক্ট অ্যাপ্রেন্টিসের মোট শূন্যপদ ৪৩২টি। এরমধ্যে- কম্পিউটার অপরেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা): ৯০টি, স্টেনোগ্রাফার (ইংলিশ): ২৫টি, স্টেনোগ্রাফার (হিন্দি): ২৫টি, ফিটার: ৮০টি, ইলেক্ট্রিশিয়ান: ৫০টি, ওয়্যারম্যান: ৫০টি, ইলেক্ট্রনিক মেকানিক ৬টি, আরএসি মেকানিক ৬টি, ওয়েল্ডার ৪০টি, প্লাম্বার ১০টি, মেসন ১০টি, পোইন্টার ৫টি, কার্পেন্টার ১০টি, মেশিনিস্ট ৫টি, টার্নার ১০টি এবং স্টিল মেটাল ওয়ার্কার ১০টি। প্রাক্তন সমরকর্মীদের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষিত। ইডব্লুএস এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্যও সংরক্ষণ আছে।

১০+২ সিস্টেমের অধীনে মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হতে হবে। ১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। জন্ম হতে হবে- অসংরক্ষিত প্রার্থীদের ১-৭-১৯৯৬ থেকে ১-৭-২০০৫ -এর মধ্যে, তফশিলিদের ১-৭-১৯৯১ থেকে ১-৭-২০০৫ -এর মধ্যে, ওবিসিদের ১-৭-১৯৯৩ থেকে ১-৭-২০০৫ -এর মধ্যে এবং শারীরিক প্রতিবন্ধীদের ১-৭-১৯৮৬ থেকে ১-৭-২০০৫ -এর মধ্যে।

প্রার্থিবাছাইয়ের সময় মাধ্যমিক/ সমতুল (সেখানে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে) এবং আইটিআই -এর শতকরা নম্বরের গড়ের ওপর ভিত্তি করে মেধাতালিকা প্রস্তুত করা হবে। কাজেই মাধ্যমিক/ সমতুল এবং আইটিআই -এর নম্বর প্রার্থীকে পোর্টালের কোয়ালিফিকেশন সেকশনে অবশ্যই দিতে হবে। এভাবে বাছাই হওয়া প্রার্থীদের যাবতীয় প্রমাণপত্র যাচাইয়ের সময় নির্ধারিত বয়ানে মোডিক্যাল সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হতে পারে।

দরখাস্ত অনলাইন রেজিস্ট্রেশন করবেন https://apprenticeshipindia.org ওয়েবসাইটে, ৩০ অগস্টের মধ্যে। অনলাইন দরখাস্তের প্রিন্ট আউট নিয়ে রাখবেন। তবে তা কোথাও পাঠাবার দরকার নেই। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে। কোনও বিষয় কোনও প্রশ্ন থাকলে কাজের সময়ের মধ্যে ফোন করতে পারেন এই নম্বরে: .07752-243635.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন|| লগইন ||

Related posts

Leave a Comment