দেশের মধ্যে পশ্চিমবঙ্গের ৭ বিশ্ববিদ্যালয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রথম পাঁচে রয়েছে খড়গপুরের আইআইটি। দেশের সেরা রাজ্যের সাত বিশ্ববিদ্যালয় রয়েছে।সূত্রের খবর,আগে কলকাতা পরে যাদবপুর। প্রথম দশে জেএনইউ।মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্ত ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক যে তালিকা প্রকাশ্যে এনেছে, তাতে প্রথম দশেই জায়গা করে নিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।আবার দেশের সেরাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও স্থান পেয়েছে ৭ বিশ্ববিদ্যালয়। ১১তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালায়। এরপর রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।উল্লেখ্য, প্রকাশ হওয়া ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি মাদ্রাজ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সাইন্স (বেঙ্গালুরু)পরেই অবস্থান করছে।অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে স্থান পাওয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৬৯ নম্বরে রয়েছে।

