ভারতের সঙ্গে বিতর্ক আলোচনাতেই মিটবে: নেপাল

india nepal border

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ তিন এলাকাকে নিজেদের দেশের অংশ বলে দেখিয়ে একটি ম্যাপ প্রকাশ করে নেপাল সরকার। এই ম্যাপ নিয়ে বিতর্ক তুঙ্গে। কাঠমান্ডুকে সতর্ক করে নয়াদিল্লি।এরপর নেপাল সরকার সীমান্ত সমস্যা মেটাতে ভারতের সঙ্গে আলোচনাই যথেষ্ট বলে জানিয়েছে । সম্প্রতি একথা জানান, নেপালের উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখরেল। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে সদর্থক আলোচনা হলেই এই সমস্যার সমাধান হবে।উল্লেখ্য , এর আগে সমস্যার সমাধান করতে ওই বিতর্কিত ম্যাপ সংশোধন করেছে নেপাল সংসদ।এক্ষেত্রে নয়াদিল্লির চাপে বিতর্কিত ম্যাপ সংশোধন করার কথা জানিয়েছে নেপাল সংসদ।প্রসঙ্গত,১৯ মে নয়া ম্যাপ প্রকাশ করে নেপাল।ওই ম্যাপে নেপালের অন্তর্গত হিসেবে দেখানো হয় ভারতীয় সীমানার লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চলকে। এরপর পালটা চাপ দেয় নয়া দিল্লি।উল্লেখ্ করা যায়, নেপাল ও ভারতের মধ্যে প্রায় ১৬ হাজার কিলোমিটার খোলা সীমান্ত রয়েছে।যার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ তুঙ্গে পৌঁছায়।ওই বিতর্কিত ম্যাপ সংশোধন করা হয় বলে জানিয়েছে নেপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *