UEMEducation Others 

ইউইএমের ৮৫ জন পড়ুয়া সফল হল ‘গেট’-এ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম) বি-টেকের পড়ুয়াদের নিখরচায় ‘গেট’-এর প্রশিক্ষণ দিচ্ছে। সেই প্রশিক্ষণ নিয়ে চলতি বছরের ‘গেট’-এ সর্বভারতীয় রাঙ্ক করেছেন এরকম ৮৫ জন পড়ুয়া এম-টেকে সুযোগ পাবেন। ইউইএম-এর প্রশিক্ষণে ‘গেট’-এ সুযোগ পাওয়া গতবারের পড়ুয়ারাই ছিলেন প্রথম ব্যাচ। তাঁরা দেশ-বিদেশের বিভিন্ন নামি প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছেন। ইউইএম-এর আচার্য ডঃ সত্যজিৎ চক্রবর্তীর পরিকল্পনাতেই এই প্রশিক্ষণ শুরু হয়েছিল। স্বতন্ত্র কোর্স ডিজাইন ও সারা বছর মক টেস্টের মাধ্যমে পড়ুয়ারা তৈরি হন। এবছর বায়ো-টেকনোলজিতে সারা ভারতে ৯১-তম স্থানে রয়েছেন সুদীপ্ত দাস। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সর্বভারতীয় ৩৪৩-তম স্থান পেয়েছেন রাহুল পাল।

Related posts

Leave a Comment