৩৩ প্রার্থীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্স) ট্রেডে ৩৩ অ্যাপ্রেন্টিস নিচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের মেয়াদ শেষ হলে পাওয়ার গ্রিড কর্পোরেশন চাকরি দিতে বাধ্য থাকবে না।
পার্সোনেল ম্যানেজমেন্ট বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন -এর যে কোনও একটির (২ বছরের) পুরো সময়ের এমবিএ (এইচআর)/ এমএসডব্লু/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হলে আবেদন করতে পারেন। পাশ করে থাকতে হবে ৩১-৮-২০২০ তারিখের থেকে গত ২ বছরের মধ্যে। এর আগে কোনও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনও প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে আবেদন করবেন না।
ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং হবে পাওয়ারগ্রিড কর্পোরেট অফিসে, এই ঠিকানায়: a) Plot No.2, Sector-29, Gurgaon (near IFFCO Chowk metro station) b) POWERGRID Academy of Leadership (PAL), Vill-Gwalior, Panchgaon, Manesar, Gurgaon. ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ১৫,০০০ টাকা। কোম্পানি থাকার জায়গা না দিতে পারলে সেক্ষেত্রে মাসে আরও ২,৫০০ টাকা।
প্রথমে নিজেকে রেজিস্টার করতে হবে www.apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে। রেজিস্ট্রার করলে পাবেন রেজিস্ট্রেশন নম্বর। তখন অনলাইন আবেদন করবেন www.powergridindia.com ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কের মাধ্যমে, ৩১ অগস্টের মধ্যে। কোনও রকম প্রশ্ন/ স্পষ্ট করে বুঝে নেওয়ার থাকলে যোগােযাগ করবেন এখানে: 1) Shri Vikram Chandolia, Asstt. Manager (HRD), email id : v.chandolia@powergridindia.com {Phone : 0124 – 2863188} এবং 2) Shri S. K. Bhattacharjee, DGM (HRD), email id : skb@powergridindia.com {Phone : 0124 – 2863181} বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি (পিডিএফ) ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

