Mahesh's chariotOthers 

দীর্ঘ ৬২৪ বছর পর মাহেশের রথ আর গড়াল না

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এই প্রথম দীর্ঘ ৬২৪ বছরের ইতিহাসে মাহেশের রথের চাকা আর গড়াল না।সূত্রের খবর, হুগলি জেলা প্রশাসন থেকে রথ চলার ব্যাপারে কোনও নির্দেশিকা পাওয়া যায়নি।মাসির বাড়ির মাঠও জনশূন্য।সেবাইতরা মাথায় করে নারায়ণ শীলা নিয়ে যাবেন। তবে ভক্তদের একেবারে আটকানো যায়নি।তিনতলা রথ জগন্নাথ দেবের মন্দিরের পাশে দাঁড়িয়ে রয়েছে।কিছু উৎসাহী ভক্তদের সমাগম ঘটলেও হুগলি জেলা প্রশাসন সক্রিয় ছিল যাতে অযথা ভিড় না বাড়ে। ফলে মেলার মাঠ ও মাসির বাড়ির প্রাঙ্গনও জনশূন্য।রথের চাকায় মাথা ঠেকিয়ে প্রণাম সেরেছেন অনেকেই।অনেক ভক্তরা সকাল থেকেই মুল মন্দিরে ভিড় জমিয়েছেন। জগন্নাথ মন্দিরের মধ্যেই অস্থায়ীভাবে তৈরি হয়েছে মাসির বাড়ি। মন্দিরের মধ্যে যে অস্থায়ী ভোগ ঘর রয়েছে তাতে রত্নবেদী বানানো হয়েছে। আগামী ৮ দিন সেখানেই থাকবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ।যাবতীয় পুজো আচার অনুষ্ঠান সেখানে থেকেই সম্পন্ন হবে। ফলে রথযাত্রা উপলক্ষে যাঁরা মন্দিরে পুজো দিতে আসছেন তাঁদের এখানেই পুজো দিতে হবে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫ জন করে ভক্তকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।সকাল ৮টার আগে অবধি কয়েক হাজার ভক্ত মন্দিরে আসেন। লাইন করে ভক্তদের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। তার পর বন্ধ করে দেওয়া হয় মূলফটক।বিগ্রহ বার করে নিয়ে আসা হয় প্রধান মন্দিরের চাতালে। সেখানেই পুজো হয়।এই পুজোর ক্ষেত্রে চন্দন পুজো এবং তারপর ভোগ নিবেদন করা হয়।এই ভোগের ক্ষেত্রে পুরোটাই নিরামিষ ভোগ ও এক পাকের।

Related posts

Leave a Comment