তারাপীঠ মন্দির খুলে গেল রথের পূণ্যলগ্নেই

Tarapeeth Mandir

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রথের পূণ্যলগ্নেই খুলে গেল তারাপীঠ মন্দির। নিয়ম-কানুন মেনে মিলবে তারাপীঠে মায়ের দর্শন। মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, ভোর ৫টায় মঙ্গলারতি দিয়ে পূজার্চনা শুরু হয়েছে। করোনার আবহে প্রায় ৩ মাস পর খুলল মন্দির। সকাল থেকে ভক্তদের ভিড় দেখা গিয়েছে। বিশেষ সতর্কতা ব্যবস্থাও রয়েছে। মন্দিরে লাগানো হয় ৩টি স্যানিটাইজেশন ট্যানেল। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গোল দাগ কাটা হয়েছে। এছাড়া গর্ভগৃহের প্রবেশদ্বারে বসানো হয়েছে লোহার গেট। ভক্তদের বাইরে থেকে মায়ের দর্শন করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *