Rail Over BridgeOthers 

রেল ওভার ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু পূর্ত দপ্তরের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেল ওভার ব্রিজগুলির স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওভার-ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা শুরু করছে পূর্ত দপ্তর। সোদপুরে রেলের ওভার-ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা শুরু হল। জানা গিয়েছে, এই কাজ চলবে টানা ৫ দিন ধরে। সূত্রের আরও খবর, বারাকপুরেও রেলের ওভার-ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। পূর্ত দপ্তরের বারাকপুর ডিভিশন সূত্রের খবর, মধ্যমগ্রামেও ওভার-ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। এরফলে ব্রিজগুলির বর্তমান অবস্থা সম্পর্কে জানা যাবে এবং এক্ষেত্রে ভারবহন ক্ষমতা সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

Related posts

Leave a Comment