Saudi Arabic Haj YatraOthers World 

হজযাত্রার নাম নথিভুক্তদের টাকা ফেরৎ দেবে কেন্দ্র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাতিল হচ্ছে হজযাত্রা। নাম নথিভুক্তির টাকাও ফেরৎ দেবে ভারত সরকার। করোনা পরিস্থিতিতে এবার নিয়ম মেনে পালিত হবে হজ। অংশগ্রহণ করবেন শুধু স্থানীয়রা। এমনই বার্তা দিয়েছে সৌদি আরব। এই ঘোষণার পর এবছর হজযাত্রা বাতিল করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি এ বিষয়ে জানান, সৌদি সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ২০২০ সালে হজযাত্রীদের সেখানে না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা। এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, এবার ২ লক্ষ ১৩ হাজারের বেশি মানুষ হজযাত্রার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের থেকে আবেদন ফি বাবদ কোনও টাকা কাটা হবে না। পুরো অর্থ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরৎ পাঠানো হবে।

Related posts

Leave a Comment