প্রাচীন ঐতিহ্য হারাতে পারে এবার বনেদি বাড়ির দূর্গাপুজো

durgapujo

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রথযাত্রার পূর্নলগ্নে বনেদি বাড়িতে কাঠামো পুজো হলেও জৌলুস হারানোর আশঙ্খা করছেন বনেদি বাড়ির পুজোর আয়োজকরা।সূত্রের খবর, ২৬৩ বছরের সেই রেওয়াজ ও রীতি এখনও চলছে শোভাবাজার রাজবাড়িতে।দেবী পুজোর সূচনা হল রথে।অনুষ্ঠিত হল দুর্গাপ্রতিমার কাঠামো পুজো। তবে তা হয়েছে সামাজিক দূরত্ব মেনেই। স্থানীয় সূত্রের আরও খবর, কথিত রয়েছে- ১৭৫৭সালে বাড়িতে দুর্গাপ্রতিমা তৈরি করার জন্য কৃষ্ণনগর থেকে কুম্ভকার এনেছিলেন রাজা নবকৃষ্ণ দেব।কলকাতায় ঘর বানানোর জন্য তাঁদের জমিও দেওয়া হয়েছিল।সেই পাড়া বর্তমানের কুমোরটুলি হিসেবে খ্যাত হয়েছে।শোভা বাজার, রাজবাড়ী,দত্ত বাড়ি ও দাঁ বাড়িতে রথের কাঠামো পুজো হয়ে থাকে।এবার করোনার আবহে পরিস্থিতি ভিন্ন হতে পারে, এমন আশঙ্খা করা হচ্ছে।তাছাড়া অর্থনৈতিক মন্দাও অনেকটা প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।অনেক পুজোই পুরোনো ঐতিহ্য হারাতে পারে সম্ভাবনাও রয়েছে। সামাজিক দূরত্ব, মাস্ক সহ বিভিন্ন নিয়ম- বিধি মেনে এবার পুজোয় এগোতে হবে বলে অনেকেই মনে করছেন। পাশাপাশি অনেক সাধারণ বাড়ির পুজোও এবার অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে এমনও মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *