বৈষম্যের প্রতিবাদে নিষেধাজ্ঞা জারি

Air India-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের নাগরিকদের উদ্ধার করে দেশে নিয়ে যাচ্ছে ভারত। মার্কিন নাগরিকদের উদ্ধার করার কোনও সুযোগই দেওয়া হচ্ছে না। এমন বৈষম্যের প্রতিবাদে এয়ার ইন্ডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন পরিবহণ দপ্তর। তবে বিকল্প ভাবনা শুরু করে দিয়েছে ভারতও। সূত্রের খবর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে বিমান চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে। মন্ত্রক সূত্রের আরও খবর, চাহিদার কথা ভেবে আমরা আকাশ পথ খুলে দেওয়ার কথা বিবেচনা করছি। এই সমস্ত রুটে বিমানের চাহিদা সব সময় রয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। ভারত বন্দে ভারত মিশনে এয়ার ইন্ডিয়াকে যেভাবে ব্যবহার করছে, সেভাবেই বিমান চলাচল শুরু নিয়ে আমেরিকা, ফ্রান্স ও জার্মানি-সহ অনেক দেশ নয়াদিল্লির কাছে আবেদন করেছে। তা যাচাই করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *