নতুন রেকর্ড গড়েছে শেয়ার বাজার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন রেকর্ড। সূত্রের খবর, দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি-র আশঙ্কার চেয়ে কম সঙ্কোচন ও করোনা পরিস্থিতির বৃত্তে টিকার গবেষণায় অগ্রগতির খবরে নতুন রেকর্ড গড়েছে শেয়ার বাজার। এক্ষেত্রে জানা গিয়েছে, সেনসেক্স ৫০৫.৭২ পয়েন্ট উঠে থামল ৪৪,৬৫৫.৪৪ অঙ্কে। আবার নিফটি ১৪০.১০ পয়েন্ট বেড়ে ১৩,১০৯.০৫-তে। অন্যদিকে বিদেশি লগ্নিকারীদের পুঁজি ও ডলারের সাপেক্ষে টাকার দাম বৃদ্ধি সূচকের গতি বাড়িয়েছে। পাশাপাশি ১ ডলার ৩৭ পয়সা কমে হয়েছে ৭৩.৬৮ টাকা।

