Hindusthan Copper LimitedOthers 

২৯০ ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য ২৯০ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড। এটি ভারত সরকারের একটি উদ্যোগ। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১-র অধীনে। নীচের মতো যোগ্যতার ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন।

ট্রেড অনুযায়ী মোট আসন ও তার সংরক্ষণ, ট্রেনিংয়ের মেয়াদ, শিক্ষাগত যোগ্যতা ও বয়স নীচের মতো। মেট (মাইনস): মোট আসন ৬০টি (অসং ২৪, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৮, ওবিসি ১২, আর্থিকভাবে দুর্বল ৬)। ট্রেনিংয়ের মেয়াদ ৩ বছর। ব্লাস্টার (মাইনস): মোট আসন ১০০টি (অসং ৩৭, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ১৫, ওবিসি ২০, আর্থিকভাবে দুর্বল ১০)। ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। এই দুই ট্রেডের ক্ষেত্রে প্রার্থীদের ১০+২ পদ্ধতির অধীনে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে কোনও কারিগরি শিক্ষা না থাকলেও চলবে।

ডিজেল মেকানিক: মোট আসন ১০টি (অসং ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে দুর্বল ১)। ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। ফিটার: মোট আসন ৩০টি (অসং ১৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ৬, আর্থিকভাবে দুর্বল ৩)। টার্নার: মোট আসন ৫টি (অসং ৪, ওবিসি ১)। ওয়েল্ডার (গ্যাস ও ইলেক্ট্রিক): মোট আসন ২৫টি (অসং ১০, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ৩)। ইলেক্ট্রিশিয়ান: মোট আসন ৪০টি (অসং ১৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৬, ওবিসি ৮, আর্থিকভাবে দুর্বল ৪)। ইলেক্ট্রনিক মেকানিক: মোট আসন ৬টি (অসং ৩, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ১)। ড্রাফটসম্যান (সিভিল): মোট আসন ২টি (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। ড্রাফটসম্যান (মেকানিক্যাল) : মোট আসন ৫টি (অসং ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে দুর্বল ১)। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা): মোট আসন ২টি (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। সার্ভেয়র: মোট আসন ৫টি (অসং ৩, তঃজাঃ ১, ওবিসি ১)।

ওপরে বলা ফিটার থেকে সার্ভেয়র ট্রেডের ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। প্রার্থীদের ১০+২ পদ্ধতির অধীনে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে এনসিভিটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হতে হবে। ২০১৭ সালের আগে যাঁরা আইটিআই পাশ করেছেন তাঁদের এফিডেভিট দাখিল করতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনের যোগ্য নন। সব ট্রেডের ক্ষেত্রেই ১০-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে

প্রার্থিবাছাই হবে আইটিআই এবং মাধ্যমিক/ সমতুলে পাওয়া নম্বরের ভিত্তিতে। যে দুটি ট্রেডের ক্ষেত্রে আইটিআইয়ের প্রয়োজন নেই সেক্ষেত্রে প্রার্থিবাছাই হবে মাধ্যমিক/ সমতুলের নম্বরের ভিত্তিতে। বাছাই প্রার্থীরা ডাক্তারি পরীক্ষায় সফল হলে তবেই নেওয়া হবে।

দরখাস্তের প্রথম ধাপে: ভারত সরকারের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল http://www.apprenticeship.gov.in -তে গিয়ে “Establishment Search” নিজের নাম রেজিস্টার করতে হবে। দ্বিতীয় ধাপে: হিন্দুস্তান কপার লিমিটেড -এর ওয়েবসাইট http://www.hindustancopper.com-এ অনলাইন দরখাস্ত করতে হবে ২৫ জুলাইয়ের মধ্যে। অনলাইন দরখাস্ত সাবমিট করার পর দরখাস্ত ও অ্যাকনলেজমেন্টের প্রিন্ট নিয়ে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন হিন্দুস্তান কপার লিমিটেডের ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনেলাড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment