ECILOthers 

৩৫০ টেকনিক্যাল অফিসার নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টেকনিক্যাল অফিসারের পদে ৩৫০ জনকে নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে অস্থায়ী পদে চুক্তিতে ৯ মাসের জন্য। কাজ করতে হবে দেশের যে কোনও জায়গায় বা সাইটে।

টেকনিক্যাল অফিসার: শূন্যপদ ৩৫০টি (অসং ১৬০, তঃজাঃ ৫৮, তঃউঃজাঃ ২৬, ওবিসি ৯০, আর্থিকভাবে দুর্বল ১৬)। তফশিলি/ ওবিসি/ শারীরিক প্রতিবন্ধী (৪ শতাংশ) / আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য ভারত সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষণ থাকবে।

জোন অনুযায়ী শূন্যপদ এবং জোনাল অফিস ও হেড কোয়ার্টারের ঠিকানা–

কলকাতা জোনাল অফিস: মোট শূন্যপদ ২০টি (অংস ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ১)। ঠিকানা: ECIL ZONAL OFFICE, Apeejay House, 4th & 2nd Floor, 15-Park Street, KOLKATA – 700 016. ফোন: 033- 22170028 / 2696.

হায়দরাবাদ হেড কোয়ার্টার: শূন্যপদ ২০০টি (অংস ৯১, তঃজাঃ ৩৩, তঃউঃজাঃ ১৬, ওবিসি ৫১, আর্থিকভাবে দুর্বল ৯)। ঠিকানা: Electronics Corporation Of India Limited, Nalanda Complex, CLDC, TIFR Road, Hyderabad – 500 062. ফোন: 27186454 / 27182279.

নতুন দিল্লি জোনাল অফিস: শূন্যপদ ৪০টি (অংস ১৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে দুর্বল ২)। ঠিকানা: ECIL Zonal Office, B1, B-2 & B-7, DDA Local Shopping Centre, A Block, Ring Road, Naraina, NEW DELHI – 110 028. ফোন: 011- 25774645 / 011-25774641.

ব্যাঙ্গালোর জোনাল অফিস: শূন্যপদ ৫০টি (অংস ২৩, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৪, আর্থিকভাবে দুর্বল ২)। ঠিকানা: ECIL ZONAL OFFICE, 1/1, Jeevan Sampige Complex, 2nd Floor, LIC Building 2nd Main, Malleshwaram, BENGALURU – 560 003. ফোন: 080-
23460110 / 080-23460110.

মুম্বই জোনাল অফিস: শূন্যপদ ৪০টি (অংস ১৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে দুর্বল ২)। ঠিকানা: ECIL ZONAL OFFICE 1207, Veer Sarvarkar Marg, Dadar (Prabhadevi), MUMBAI – 400 028. ফোন: 022- 24302664 / 022-24223443.

মোট অন্তত ৬০ (তফশিলি হলে ৫০) শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন টেকনোলজি -এর একটির প্রথম শ্রেণির ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। পাশের পর অন্তত ১ বছরের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকা চাই। যারমধ্যে ৩ মাসের অভিজ্ঞতা হতে হবে এফএলসি-সহ ইভিএম, ভিভিপিএটি -র সিলিং, ডিসট্রিবিউশন, পোলিং, কমিশনিং, রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্সের। জন্ম হয়ে থাকতে হবে ৩১-৭-১৯৯০ -এর পর। ৩১-৭-২০২০ তারখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের নীচে।মাইনে মাসে থোক ২৩,০০০ টাকা।

বি ই/ বি টেকের নম্বরের ভিত্তিতে প্রস্তুত মেধাকালিকাভুক্ত প্রার্থীদের অস্থায়ী প্রস্তাব দেওয়া হবে। তখন যাবতীয় প্রমাণপত্র যাচাই এবং বিভিন্ন জােন ও হেড কোয়ার্টারে যোগদানের আনুষ্ঠানিক বিষয়গুলি করা হবে। সব প্রমাণপত্র ঠিকঠাক থাকলে চূড়ান্ত প্রস্তাব দেওয়া হবে। বাছাই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হবে এবং যোগদানের সময় তা জমা করতে হবে। কোথায়, কবে এবং কোন ঠিকানায় প্রমাণপত্র যাচাই ইত্যাদি হবে তা জানতে পারবেন নীচে বলাা ওয়েবসাইটে।

দরখাস্ত অনলাইন রেজিস্ট্রশন করতে হবে www.ecil.co.in ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কের মাধ্যমে, ৩০ অগস্ট, দুপুর ২টোর মধ্যে। যে সব প্রার্থীরা পূর্বে ইসিআইএলে চুক্তিতে কাজ করেছেন তাঁদের বাধ্যতামূলকভাবে অনলাইন দরখাস্তে কোড নম্বরটি দিতে হবে। অনলাইন দরখাস্ত করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বরটি যত্ন করে লিখে রাখবেন। পরে কাজে লাগবে। আরও বিস্তারিততথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment