সেনাবাহিনীর জন্য এগিয়ে এল এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া

LG

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বড় পদক্ষেপ এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়ার। ওই সংস্থা ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে ১ কোটি টাকা অনুদান দিল। এলজি-র একটি সামাজিক দায়বদ্ধ প্রকল্প হল ‘কর সালাম’। এই প্রকল্প থেকেই আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে ফান্ডে ওই টাকা তুলে দেয় এলজি।

উল্লেখ্য, কেন্দ্রীয় সৈনিক বোর্ড সেক্রেটারিয়েট রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় এবং তারাই ওই তহবিলটি দেখাশোনা করে। সাধারণত, শহিদ সৈনিকদের পরিবার বা তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনা, যে সমস্ত সৈনিক যুদ্ধে আহত হয়েছেন বা সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন তাঁদের কল্যাণের জন্য ওই তহবিল থেকে অর্থ ব্যয় করে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় সৈনিকদের শ্রদ্ধা জানাতেই তারা ৩ বছর আগে এই ‘কর সালাম’ চালু করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *