দাউদ সহ ২১ জন সন্ত্রাসবাদীদের খাতিরদারি করছে পাকিস্তান

Dawood

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ যদিও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) তলোয়ার পাকিস্তানের উপর ঝুলছে, তা সত্বেও ইমরান সরকার এখনও সন্ত্রাসীদের সহায়তায় নিযুক্ত রয়েছে। পাকিস্তান যে সব সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের মধ্যে রয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এবং পাকিস্তান ভিত্তিক খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সন্ত্রাসী রঞ্জিত সিং নীতা এছাড়া আরও কুখ্যাত সন্ত্রাসবাদী। এফএটিএফের ধূসর তালিকা থেকে পাকিস্তানকে বেরিয়ে আসতে অনেক পদক্ষেপ নিতে হয়েছে। পাকিস্তান জুন ২০১৮ সাল থেকে এফএটিএফ-এর গ্রে তালিকায় রয়েছে এবং এর থেকে বেরিয়ে আসার জন্য ২০২০ সালের জুনের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চূড়ান্ত সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে করোনা মহামারীর কারণে এই সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্রের খবর, পাকিস্তান সরকার ২১ জন সন্ত্রাসীদের ভিআইপি সুরক্ষা দিয়ে চলেছে। এই তালিকায় দাউদ, রঞ্জিত সিং নীতা, ওয়াদহা সিং এছাড়াও রয়েছে, বাব্বর খালসা ইন্টারন্যাশানালের প্রধান রিয়াজ ভাটকল, মিরজা সাদাব বাইগ, আফিফ হাসান সিদ্দিবাপা-র মতো দাগী সন্ত্রাসীরা। এদের মধ্যে অনেক সন্ত্রাসী ভারতের অপরাধী এবং বিচারের জন্য ভারত এদের চাইছে। গত মাসে, পাকিস্তান জাতিসংঘের সম্মতিতে সন্ত্রাসী তালিকায় থাকা ৮৮ জন সন্ত্রাসী গ্রুপের সদস্যকে নিষিদ্ধ করেছিল। লোক দেখানো হলেও পাকিস্তান এর মধ্যে জামায়াত উদ দাওয়ার হাফিজ সাইদ, জয়শ-ই-মুহাম্মদের মাসুদ আজহার ও জাকিউর রহমান নাকভীকেও নিষিদ্ধ ঘোষণা করেছিল। পাকিস্তান দাবি করে আসছে যে, তারা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তবে কী পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে কোনও স্পষ্ট বিবরণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *