৯১ স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিচ্ছে ইউকো ব্যাঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পদে ৯১ জনকে নিচ্ছে ইউকো ব্যাঙ্ক। নিয়োগ হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-ওয়ান (জেএমজিএস-ওয়ান) এবং মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-টু (এমএমজিএস-টু) পদে। প্রথমে প্রবেশন। চাকরি স্থায়ী হবে সন্তোষজনকভাবে প্রবেশন পিরিয়ড শেষ হলে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।
জেএমজিএস-ওয়ান: মোট শূন্যপদ ৬৪টি। এরমধ্যে– সিকিউরিটি অফিসার্স: ৯টি, ইঞ্জিনিয়ার্স: ৮টি, স্ট্যাটিস্টিসিয়ান: ২টি, আইটি অফিসার: ২০টি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস/ সিএফএ: ২৫টি। জেএমজিএস-ওয়ান পদের মাইনে ২৩,৭০০ – ৪২,০২০ টাকা। প্রথমে ২ বছরের প্রবেশন।
এমএমজিএস-টু: মোট শূন্যপদ ২৭টি। এরমধ্যে– ইকনমিস্ট: ২টি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস/ সিএফএ: ২৫টি। এমএমজিএস-টু পদের মাইনে ৩১,৭০৫ – ৪৫,৯৫০ টাকা। প্রথমে ১ বছরের প্রবেশন।
জেএমজিএস-ওয়ান — শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স– সিকিউরিটি অফিসার্স: অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও শাখার গ্র্যাজুয়েট। আর্মি/ নেভি/ এয়ার ফোর্সে কমিশন্ড অফিসার হিসেবে অথবা অ্যাসিস্যান্ট কম্যান্ড্যান্ট হিসেবে প্যারামিলিটারি অথবা পুলিশে ডেপুটি সুপারিন্টেন্ড্যান্ট হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা কিংবা ইনস্পেক্টর হিসেবে প্যারামিলিটারি ফোর্সে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা। ১-১০-২০ তারিখের হিসেবে বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ইঞ্জিনিয়ার্স: অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা বি টেক ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা না থাকলেও চলবে। তবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ১-১০-২০ তারিখের হিসেবে বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
স্ট্যাটিস্টিসিয়ান: অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইকনমিক্স বা স্ট্যাটিস্টিক্স/ অ্যপ্লায়েড ইকনমিক্স/ ইকনোমেট্রিক্স -এর একটির পিজি ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা না থাকলেও চলবে। তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ১-১০-২০ তারিখের হিসেবে বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
আইটি অফিসার: অন্তত ৬০ শতাংশ নম্বর/ সমতুল গ্রেড নিয়ে কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন -এর একটির, এআইসিটিই স্বীকৃত, ৪ বছরের বি ই/ বি টেক ডিগ্রি। অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে, এআইসিটিই স্বীকৃত, ৩ বছরের এমসিএ ডিগ্রিধার হতে হবে। স্পেশ্যালাইজড এরিয়ায় অন্তত ১ বছরের অভিজ্ঞতা। ১-১০-২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস/ সিএফএ: কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ সিএফএ হতে হবে। অভিজ্ঞতা না থাকলেও চলবে। তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ১-১০-২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
এমএমজিএস-টু– শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স — ইকনমিস্ট: অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ইকনমিক্সের পিজি ডিগ্রি। অথবা ইকনমিক্সের পি এইচডি। পিজি ডিগ্রিধারীদের সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পি এইচডি প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। ১-১০-২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস/ সিএফএ: কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ সিএফএ হতে হবে। সিএ হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। ১-১০-২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
সংরক্ষিত শ্রেণির প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। সিকিউরিটি অফিসার পদের প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। শূন্যপদের পদের ৩ থেকে ৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। বাকি পদগুলির ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে অনলাইন পরীক্ষা এবং তাতে সফলদের ইন্টারভিউয়ের মাধ্যমে। ২০০ নম্বরের অনলাইন পরীক্ষায় থাকবে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গোয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং পেশাদারি জ্ঞানের ২০০টি প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা।
রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড/ জন্ম তারিখ ব্যবহার করে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের কললেটার ডাউনলোড করে নিতে হবে। পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, ভূবনেশ্বর, পাটনা, রাঁচি, আমদাবাদ, ব্যাঙ্গালোর, বেরিলি, বরোদা, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, দেরাদুন, গোয়া, হায়দরাবাদ, জয়পুর, জলন্ধর, এরনাকুলাম, লক্ষ্মৌ, মুম্বই, নাগপুর, পুনা, রাইপুর, ও বিশাখাপত্তনম কেন্দ্রে। ইন্টারভিউয়ের কেন্দ্র সম্পর্কে পরে জানানো হবে।
দরখাস্তের ফি/ ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ১,১৮০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে ১১৮) টাকা। ফি দেবেন কেবলমাত্র অনলাইনে, ২৭ অক্টোবর থেকে ১৭ নভেম্বরের মধ্যে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও ফি দিতে পারেন। ফি পেমেন্ট সফল হলে সিস্টেম জেনারেটেড ই-রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে।
দরখাস্ত করবেন অনলাইনে https://www.ucobank.com ওয়েবসাইটের মাধ্যমে, ২৭ অক্টোবর থেকে ১৭ নভেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। দরখাস্ত করার পদ্ধতি-সহ আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন|| লগ ইন ||

