কোভিড বিধি মেনে কলকাতার ঘাটগুলিতে আজ চলছে বিসর্জন

Durga bhasan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাবুঘাটে আজও চলবে প্রতিমা বিসর্জন। সঙ্গে ঘাটে ঘাটে থাকছে স্যানিটেশনের ব্যবস্থা। সূত্রের খবর, আজ একাদশীর দিনও বাজা কদমতলা ঘাটে একাদশী দিন চলছে প্রতিমা বিসর্জন। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাবুঘাট সহ কলকাতার বেশ কয়েকটি ঘাটে প্রতিমা বিসর্জনের কাজ চলবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। কোভিড পরিস্থিতিতে প্রতিটি ঘাটে ১ ঘন্টা অন্তর স্যানিটেশনেরও কাজ করা হচ্ছে। পাশাপাশি থাকছে পুলিশের কড়া নিরাপত্তা। উল্লেখ্য, সাধারণ মানুষকে কোভিড পরিস্থিতিতে সহযোগিতা করার জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। মানুষ তা যথাসাধ্য মেনে চলেছে বলেও পুরসভা সূত্রে জানা যায়। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২ হাজারের বেশি প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *