ছত্রপতি শিবাজীর জন্মদিবস

Shivaji Maharaj

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ছত্রপতি শিবাজী। ১৬৩০ সালের ১৯ ফেব্রুয়ারি শিবনেরি পার্বত্য দুর্গে তাঁর জন্ম। শিবাজী ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। নিজের প্রতিভা বলে স্বাধীন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা করেন শিবাজি। শতধা বিভক্ত ও পারস্পরিক গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত মারাঠাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে এক শক্তিশালী ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন। শিবাজির শাসননীতির লক্ষ্য ছিল ন্যায়পরায়ণতা ও উদারতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *