২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে টোকিও ওলিম্পিকস

Tokyo Olympics

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শুরু হতে চলেছে টোকিও ওলিম্পিকস। জানা গিয়েছে, ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ওলিম্পিকস। করোনার আবহের মধ্যেও উদ্যোক্তাদের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজন করতে হবে। টোকিও গেমসের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কোভিড -১৯’ এর সাথে কীভাবে মোকাবিলা করতে হবে তা নিয়ে জাপান সরকার এবং টোকিও মেট্রোপলিটন সরকারের সাথে আলোচনা হয়েছে। আমরা মার্চ থেকে টেস্ট ইভেন্ট শুরু করতে চাই। সূত্রের খবর, আয়োজকরা সম্প্রতি টোকিওতে রাশিয়া, চীন, আমেরিকা এবং জাপানের ক্রীড়াবিদদের সাথে বৈঠকে বসেন। এই টেস্ট ইভেন্ট অনুষ্ঠানটি রাখার সিদ্ধান্ত ওই বৈঠকেই নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, সর্বপ্রথম জিমন্যাস্টরাই টোকিওর মধ্যে প্রবেশ করবে। সূত্রের আরও খবর, নিয়ম অনুযায়ী তাঁদের আইসোলেশনে থাকতে হবে। এছাড়াও প্রতিদিনই করোনার পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। ২০৬ টি দেশের ১১ হাজার অ্যাথলিট আসন্ন ওলিম্পিকসে অংশ গ্রহণ করবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *