গুয়াহাটির পবিতরা অভয়ারণ্য খুলে গেল পর্যটকদের জন্য

Pabitara Sanctuary

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পর্যটকদের জন্য খুলে দেওয়া হল পবিতরা অভয়ারণ্য। ব্রহ্মপুত্রের দক্ষিণ প্রান্তে গুয়াহাটি থেকে ৫৫ কিমি দূরে অবস্থিত পবিতরা অভয়ারণ্যটি। সূত্রের খবর, প্রায় ১৬ কিলোমিটার এলাকা জুড়ে শতাধিক একশৃঙ্গ গন্ডারের বসবাস এখানে। পাশাপাশি রয়েছে বুনো মোষ ও হরিণ। এই অরণ্যে রয়েছে অসংখ্য পাখিও। সূত্রের আরও খবর, ১৯৭১ সালে পবিতরাকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৭ সালে গড়ে ওঠে অভয়ারণ্য। উল্লেখ্য, করোনা আবহে গত ৭ মাস পর্যটকদের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল অভয়ারণ্য। স্থানীয়ভাবে জানা গিয়েছে, হাতির পিঠে চড়ে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য পবিতরা অভয়ারণ্য ঘুরে দেখেছেন। এরপর তাঁর মন্তব্য, যে-কোনও পর্যটক এখন এই অভয়ারণ্যে আসতে পারবেন। তবে সবাইকে করোনা বিধি মানতে হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা ও পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান জয়ন্তমল্ল বরুয়া তাঁর সঙ্গে ছিলেন। পবিতরার মূল প্রবেশদ্বারটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে বলেও জানা যায়। এক্ষেত্রে আরও জানা যায়, হাদুক সেতুও সাজানো হয়েছে। আবার পবিতরার মধ্যে ঝুলন্ত সেতুটি পর্যটকদের আকর্ষণ বাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *