SECROthers 

৪১৩ ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৪১৩ শূন্যপদে ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। সব ট্রেডেই ১ বছরের ট্রেনিং। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন ছত্তিশগড় সরকারের নিয়ম অনুযায়ী। ট্রেনিং শেষে চাকরি দিতে নিয়োগকারী বাধ্য থাকবে না। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

রাইপুর ডিভিশনে: অ্যাপ্রেন্টিস নেওয়া হবে – ওয়েল্ডার (শূন্যপদ ৫০), টার্নার (শূন্যপদ ২৫), ফিটার (শূন্যপদ ৫০), ইলেক্ট্রিশিয়ান (শূন্যপদ ৫০), স্টেনোগ্রাফার ইংলিশ (শূন্যপদ ২), স্টেনোগ্রাফার হিন্দি (শূন্যপদ ২), হেলথ অ্যান্ড স্যানিটারি ইনস্পেক্টর (শূন্যপদ ৩), কোপা (শূন্যপদ ৮), মেশিনিস্ট (শূন্যপদ ১০), মেকানিক ডিজেল (শূন্যপদ ১৫), মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড কন্ডিশনার (শূন্যপদ ১০) এবং মেকানিক অটো ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স (শূন্যপদ ৩০) ট্রেডে। ওয়াগন রিপেয়ার শপ, রাইপুরে: অ্যাপ্রেন্টিস নেওয়া হবে – ওয়েল্ডার (শূন্যপদ ৬৯), ফিটার (শূন্যপদ ৬৯), মেশিনিস্ট (শূন্যপদ ৪), ইলেক্ট্রিশিয়ান (শূন্যপদ ৯), মোটর মেকানিক (শূন্যপদ ৩), টার্নার (শূন্যপদ ২), স্টেনোগ্রাফার ইংলিশ (শূন্যপদ ১), স্টেনোগ্রাফার হিন্দি (শূন্যপদ ১) ট্রেডে।

10 + 2 সিস্টেমে মাধ্যমিক/ সমতুল প্রার্থীরা স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হলে আবেদন করতে পারেন। ১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরর্মীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। বয়স, জন্ম-তারিখের বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

প্রার্থিবাছাইয়ের জন্য মেধা তালিকা প্রস্তুত করা হবে মাধ্যমিক/ সমতুল এবং আইটিআই -এর নম্বরের ভিত্তিতে। বাছাই প্রার্থীদের যাবতীয় প্রমাণপত্র যাচাইয়ের সময় মেডিক্যাল সার্টিফিকট সঙ্গে নিয়ে যেতে হবে। প্রার্থীকে বা (প্রার্থী মাইনর হলে) তাঁর অভিভাবককে নিয়োগকারীর সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপের কনট্র্যাক্ট করতে হবে। কোনও দরখাস্তের ফি লাগবে না।

দরখাস্ত করবেন অনলাইনে http://www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ১ ডিসেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। কোনও জিজ্ঞাস্য থাকলে যে কোনও কাজের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধে ৬টার মধ্যে ফোন করতে পারেন এই নম্বরে: 0771-2252294. বিজ্ঞপ্তি নং E/PB/R/Rectt/Act Appr./01

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন || রেজিস্ট্রেশন || লগ ইন ||

Related posts

Leave a Comment