তামিলনাড়ুর মন্দির থেকে চুরি যাওয়া মূর্তি উদ্ধার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মূর্তি উদ্ধার। সূত্রের খবর, প্রায় ২০ বছর আগে তামিলনাড়ুর একটি মন্দির থেকে চুরি হয়ে যায় মূর্তিগুলি। এক্ষেত্রে জানা গিয়েছে, দিল্লিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর সদর দফতরে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ পটেল সেই রাম, সীতা ও লক্ষণের ব্রোঞ্জের মূর্তি ৩টি তুলে দিয়েছেন তামিলনাড়ু সরকারের হাতে। সূত্রের আরও খবর, লন্ডন পুলিশ মূর্তি ৩টি উদ্ধার করে গত ১৫ সেপ্টেম্বর তুলে দিয়েছে ভারতীয় হাই কমিশনের হাতে। উল্লেখ করা যায়, গত বছরের আগস্টে লন্ডনের ভারতীয় হাই কমিশনে জানানো হয়, তামিলনাড়ুর মন্দির থেকে চুরি যাওয়া রাম, সীতা, লক্ষণ এবং হনুমানের মূর্তি চোরাপথে সম্ভবত ব্রিটেনে নিয়ে যাওয়া হয়েছে।

