আইএফএ শিল্ডে পিকে-চুনী স্মরণে পুরস্কার

Chuni-PK

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি ব্যক্তিত্ব প্রদীপ বন্দোপাধ্যায় এবং চুনি গোস্বামী প্রয়াত হয়েছেন করোনা আবহের মধ্যেই। প্রতিকূল পরিস্থিতিতে বাংলার ক্রীড়া অনুরাগীরা সেভাবে তাঁদেরকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন নি।
এবার আইএফএ-এর উদ্যোগে দুই প্রয়াত বিশিষ্ট ফুটবলারকে শ্রদ্ধা জানানো হবে বলে জানা যায়। বহু বছর পরে আইএফএ শিল্ডে আবারও সিনিয়র দল থাকবে। সূত্রের খবর, ৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত হাওড়া, কল্যাণী ও যুবভারতীতে এই ১২টি টিমের শতবর্ষপ্রাচীন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, এই টুর্নামেন্টের সেরা কোচ পিকে বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার এবং সেরা ফুটবলার হিসাবে চুনী গোস্বামী স্মৃতি পুরস্কার পাবেন।
সূত্রের আরও খবর, মহামেডান, ইন্ডিয়ান অ্যারোজ, সুবেদা এফসি এবং গোকলুম এফসিকে রেখে কলকাতা লিগের ৮টি টিমকে নিয়ে আইএফএ শিল্ড অনুষ্ঠিত হবে। আইএফএ শিল্ডের ক্রীড়া কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *