mohan badola and diedOthers 

বর্ষীয়ান বলিউড অভিনেতা বিশ্ব মোহন বডোলা প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ‘যোধা আকবর’ খ্যাত বিশ্ব মোহন বডোলা ( ৮৪) প্রয়াত। তাঁর পুত্র বরুণ বডোলাও জনপ্রিয় অভিনেতা ।
বর্ষীয়ান এই বলিউড অভিনেতা ছোটপর্দা, বড়পর্দা ও মঞ্চে অভিনয় করেছেন। বার্ধক্যজনিত রোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। সূত্রের খবর,
একজন সাংবাদিক হিসাবে কেরিয়ার শুরু করেন। উৎসাহ ছিল নাটক ও থিয়েটারে। দিল্লিতে থিয়েটার দলে যোগ দিয়েছিলেন । তাঁর প্রতিভার বিচ্ছুরণ দেখা যায় ।
সূত্রের আরও খবর, রেডিওতে বহু নাটকে অভিনয় করেছেন । পাশাপাশি ৫ দশকের অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা ও সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের । ২০০৮ সালে ঋত্বিক রোশন, ঐশ্বর্য রাই অভিনীত ‘যোধা আকবর’ ছবিতেও সুনামের সঙ্গে অভিনয় করেছেন। এছাড়া ‘জলি এলএলবি ২’, ‘লগে রাহো মুন্নাভাই’-এর মতো ছবিতেও তিনি ছিলেন ।

Related posts

Leave a Comment